স্বত্ববিলোপ নীতি বলতে কী বোঝায়?
উত্তর: ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে লর্ড ডালহৌসি দেশীয় রাজ্যসমূহের দত্তক পুত্রের রাজ্যশাসন স্বত্ব বিলোপ করে যে নীতি গ্রহণ করেন তা বহুলভাবে স্বত্ব বিলোপ নীতি নামে খ্যাত। এ নীতির মূলকথা হলো- ব্রিটিশ অধীন বা ব্রিটিশ শক্তি দ্বারা সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজবংশের কোনো উত্তরাধিকার না থাকলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে পড়বে। কোনো দত্তক পুত্রকে রাজ্যের উত্তরাধিকার দেওয়া যাবে না। এ নীতি প্রয়োগ করে তিনি সাতারা, নাগপুর, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি রাজ্য দখল করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের নগ্ন প্রকাশ ঘটান।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
স্বত্ববিলোপ নীতি বলতে কী বোঝায়?
উত্তর