উদ্দীপকের 'Z [গণিত] -এর সাথে তোমার পঠিত কোন গভর্নর জেনারেলের গৃহীত নীতির মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'Z [গণিত] -এর সাথে আমার পঠিত লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতির মিল আছে। উদ্দীপকে উল্লিখিত 'Z [গণিত] একটি বড় রাজ্যের শাসন ক্ষমতা হাতে পাওয়ার পর আশপাশের ক্ষুদ্র রাজ্যগুলোর দিকে দৃষ্টি দেন। তিনি দেখেন যে পরস্পর বিবদমান ক্ষুদ্র রাজ্যগুলো তার সাহায্য গ্রহণে উদগ্রীব। তিনি সুযোগটি কাজে লাগান। তিনি কিছু শর্তসাপেক্ষে সামরিক সাহায্য দিয়ে তাদের নিরাপত্তার দায়িত্ব নেন। উদ্দীপকের এ ঘটনা পাঠ্যবইয়ের লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতানীতির সাথে সাদৃশ্যপূর্ণ। অধীনাতামূলক মিত্রতানীতি ভারতের গভর্নর লর্ড ওয়েলেসলির প্রবর্তিত এক চরম সাম্রাজ্যবাদী নীতি। তিনি এক জটিল পরিস্থিতিতে ভারতের গভর্নর হয়ে আসেন। তিনি মনে করতেন যে, ভারতে ব্রিটিশ শক্তি, প্রতিপত্তি ও প্রভাব বিস্তার করতে পারলেই ভারতবাসীর কল্যাণ সাধন করা হবে। ভারতে পদার্পণ করেই তিনি বিদেশিদের সাহায্য লাভে ভারতবাসীর ব্যাকুলতা লক্ষ করেন। সেজন্য তিনি অধীনতামূলক মিত্রতানীতি প্রয়োগ করে ভারতীয় রাজন্যবর্গকে ব্রিটিশ সামরিক শক্তির ওপর নির্ভরশীল করতে যত্নবান হন। তিনি ভারতীয় ক্ষুদ্র রাজ্যগুলোকে নিজের আয়ত্তে নিতে তাদের সাথে বন্ধুত্বসুলভ ব্যবহার করেন। কিন্তু এমন সব শর্ত সাপেক্ষে তিনি এসব রাজ্যের নিরাপত্তার দায়িত্ব নেন, যা রাজ্যগুলোকে সম্পূর্ণভাবে গভর্নরের দাসত্বে পরিণত করে। তার এ নীতির শিকার হয়ে ভারতীয় রাজন্যবর্গকে সরকারের নিকট রাজনৈতিক স্বাধীনতা জলাঞ্জলি দিতে হয়। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের 'Z [গণিত] -এর নীতির সাথে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতানীতি সামঞ্জস্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'Z -এর সাথে তোমার পঠিত কোন গভর্নর জেনারেলের গৃহীত নীতির …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর