স্বাধীনতাযুদ্ধে প্রবাসীদের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে। বিভিন্ন দেশে তারা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ, বাংলাদেশের পক্ষে সমর্থনের জন্য সে দেশের পার্লামেন্ট সদস্যদের নিকট ছুটে যাওয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি প্রেরণ করে মুক্তিযুদ্ধে অবদান রাখে। পাকিস্তানকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ না করতে বিশ্বের বিভিন্ন সরকারের নিকট প্রবাসী বাঙালিরা আবেদন করে। সর্বোপরি বহির্বিশ্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে জনমত গঠনে প্রবাসীরা নিরলসভাবে কাজ করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
স্বাধীনতাযুদ্ধে প্রবাসীদের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর