“একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠার পিছনে উক্ত নির্বাচনের গুরুত্ব ও প্রভাব ছিল সুদূরপ্রসারী”- তোমার পাঠ্যবইয়ের আলোকে বিজয়টি বিশ্লেষণ কর ।
উত্তর: “একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠার পিছনে উক্ত নির্বাচনের গুরুত্ব ও প্রভাব ছিল সুদূরপ্রসারী”- কথাটি যথার্থ। নিচে পাঠ্যবইয়ের আলোকে বিজয়টি বিশ্লেষণ করা হলো:১৯৭০ সালের প্রথম জাতীয় নির্বাচন ঘিরে পুরো পাকিস্তানেই ছিল উত্সবের আমেজ। সরকার বেতার ও টেলিভিশনে জাতীয় নেতাদের প্রাক-নির্বাচনী ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করে। বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান এ সুযোগ গ্রহণ করেন, যাতে তিনি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন তার নির্বাচনী ইশতেহার। আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানের রেকর্ডকৃত ভাষণটি সম্প্রচার করা হয় ১৯৭০ সালের ২৮ অক্টোবর। পুরো ইশতেহার ঘোষণার সময় প্রতিটি প্রতিশ্রুতির ক্ষেত্রে প্রেক্ষাপট তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতি। তিরি উল্লেখ করেন, আগে অনেকেই উল্লেখ করেছেন, ছয় দফার কারণে বা অন্য কোনো কারণে ইসলাম বিপন্ন। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতেও আহ্বান জানান শেখ মুজিবুর রহমান। পর্যালোচনা করে দেখা যায়, আগামী দিনের রাষ্ট্রনায়ক একজন শেখ মুজিবুর রহমান অত্যন্ত দূরদর্শী দৃষ্টিতে জনগণের সামনে একটি যথাযথ নির্বাচনী ইশতেহার তুলে ধরেছেন। যাতে ছিল একটি আধুনিক, অগ্রগামী ও স্বানির্ভর রাষ্ট্রের রূপরেখা। ঐতিহাসিক প্রেক্ষাপটে যা ছিল অনন্য।পরিশেষে বলা যায় যে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠার পিছনে উক্ত নির্বাচনের গুরুত্ব ও প্রভাব ছিল সুদূরপ্রসারী।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
“একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠার পিছনে উক্ত নির্বাচনের গুরু…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর