উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নির্বাচনের মিল রয়েছে। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে পাঠ্যবই এ বর্ণিত সত্তর এর নির্বাচনের মিল রয়েছে। নিচে বর্ণনা করা হলোঃ উদ্দীপকে সামরিক শাসক গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য দেশে সাধারণ নির্বাচনের আয়োজন করেন। নির্বাচনে তার পছন্দের দলটি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করতে ব্যর্থ হয়। অন্যদিকে অপর দলটি বিপুল ভোটে জয়লাভ করে প্রাদেশিক ও জাতীয় আইন পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে উক্ত সামরিক শাসক নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করেন এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের নীলনকশা করতে থাকেন। একপর্যায়ে অধিকার বঞ্চিত হয়ে বিজয়ী দলের নেতা স্বাধীনতার ডাক দেন। উদ্দীপকের মতো সত্তরের সাধারণ নির্বাচন ছিল বাঙালির প্রাণের জোয়ার। এই জোয়ারের প্রবল ঢেউয়ে সাধারণ মানুষকে মাতিয়ে তোলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নিঃসন্দেহে বলা যায় স্বাধীন বাংলাদেশের স্বপ্নে বিভোর বাঙালির সামনে দরজা খুলে যায়। প্রতি পদক্ষেপের হিসাবে উঠে আসে স্বাধীনতার সূর্য। আওয়ামী লীগের বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে দেয়। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে পাঠ্যবই এ বর্ণিত সত্তর এর নির্বাচনের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত নির্বাচনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নির্বাচনের মি…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর