গণহত্যা সম্পর্কে যা জান লেখ ।
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ। ওইদিন ঢাকার ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর পাক সেনারা 'নির্মম এ হত্যাযজ্ঞ চালিয়েছিল। 'অপারেশন সার্চলাইট' নামে ঢাকায় যে গণহত্যার শুরু করে, এর প্রধান লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ এদেশের ছাত্রসমাজ, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি, যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। যদিও ২৫ মার্চ রাত সাড়ে এগারোটার দিকে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যায় পূর্ব নির্ধারিত গন্তব্যে। ঢাকাসহ সারাদেশে দখলদার পাকিস্তানি বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল এবং বহু শিক্ষকের আবাসিক ভবনে অভিযান চালায় এবং অনেককে হত্যা করে। নির্যাতন, হত্যা, অগ্নিসংযোগ, লুণ্ঠন ইত্যাদি অপরাধকর্মে পাকিস্তান বাহিনী মেতে ওঠে। ওরা একই ধরনের হামলা চালায় বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরগুলোতে। ফলে নিরপরাধ নারী ও শিশুসহ প্রায় ১ লাখ বাঙালি ওই রাতে হত্যার শিকার হয় ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
গণহত্যা সম্পর্কে যা জান লেখ ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর