শেয়ারFacebookWhatsApp

মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় ।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

মুজিবনগর সরকার কখন গঠিত হয়?

উদ্দীপক

চিলির সামরিক বাহিনীর প্রধান অগাস্তো পিনোশে দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করে । এ হত্যাযজ্ঞে নিরীহ নারী-পুরুষ, শ্রমিক ও শিশুরা পর্যন্ত রেহাই পায়নি ।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় ।

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রবাসী সরকারের অবদান অপরিসীম । ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত প্রবাসী সরকার তথা মুজিবনগর সরকারই বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ গ্রহণ করার পর থেকেই এ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা শুরু করে। এ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সভাপতিত্বে সেক্টর কমান্ডারদের বৈঠকে সীমানা চিহ্নিতকরণ, বাংলাদেশের ভেতরে গেরিলা ঘাঁটি স্থাপন ইত্যাদি বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয়। সরকার গোটা দেশের যুদ্ধাঞ্চলকে ১১টি সেক্টরে বিভক্ত করে সীমানা চিহ্নিত করে। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য প্রবাসী সরকার নিয়মিত ও অনিয়মিত বাহিনী গড়ে তোলে। এ সরকারের কূটনৈতিক তৎপরতায় মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন লাভ সহজতর হয়।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালির উপর পাক-হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার মিল রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সাধারণ নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তান এ অভিযানের নাম দেয় অপারেশন সার্চ লাইট'। ২৫ মার্চ রাতে রাও ফরমান আলীর নেতৃত্বে পুরোনো ঢাকা, কচুক্ষেত, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন অঞ্চলে গণহত্যা ও নির্মম নির্যাতন চালানো হয়। এছাড়া রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর হেডকোয়ার্টারস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গূণহত্যা চালানো হয়। পাকবাহিনী ২৫ মার্চ রাত থেকে বাঙালি নিধনের এক নির্মম হত্যাযজ্ঞে মেতে ওঠে। ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকবাহিনী প্রায় ৩০ লক্ষ বাঙালির জীবন প্রদীপ নিভিয়ে দেয় । উদ্দীপকে চিলির সামরিক বাহিনীর প্রধান অগাস্তো পিনোশে দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাযজ্ঞে নিরীহ নারী-পুরুষ, শ্রমিক ও শিশুরা পর্যন্ত রেহাই পায়নি। যা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার অনুরূপ।

উত্তর

উক্ত ঘটনা অর্থাৎ ১৯৭১ সালের ২৫ মার্চ পাকবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ছিল বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়— উক্তিটি যথার্থ । পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ ঘুমন্ত, নিরস্ত্র ও নিরীহ বাঙালির ওপর রাত ১১ টার পর নির্বিচারে গণহত্যা শুরু হয়। সেই রাত ছিল বাঙালির জন্য কলঙ্কময় রাত। রাতের অন্ধকারে বর্বর পাকিস্তানি সেনারা নিরীহ ও নিরস্ত্র বাঙালির ওপর মর্টার, মেশিনগান নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বিশেষ করে রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও আক্রমণ হয় গভীর রাতে। জহুরুল হক হল, জগন্নাথ হল, রোকেয়া হলে চালায় হত্যা ও পাশবিক নির্যাতন । শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য পাকিস্তানি সেনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালায় । ২৫ মার্চের সেই গভীর রাতে পুরোনো ঢাকা, কচুক্ষেত, তেজগাঁও, ইন্দিরা রোড, মিরপুর, মোহাম্মদপুর, ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরে, রায়ের বাজার, গণকটুলি, ধানমন্ডি, কলাবাগান, কাঠালবাগান প্রভৃতি স্থানে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় । এ রাতে প্রায় ৫০ হাজার লোককে হত্যা করা হয় । বাঙালির ইতিহাসে এ রাত 'কালরাত' নামে পরিচিত। পরিশেষে বলা যায়, নিঃসন্দেহে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা।
HSCHistory 1st Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।