শেয়ারFacebookWhatsApp

সাইমন ড্রিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গর্বিত নাম কেন? লিখো ।

উত্তর: বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর ২৫ মার্চের নৃশংস গণহত্যার খবর বহির্বিশ্বে প্রচারের মাধ্যমে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাইমন ড্রিং। এই কারণে সাইমন ড্রিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গর্বিত নাম । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ডেইলি টেলিগ্রাফের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ নৃশংস হত্যাকাণ্ডের পর ২৭ মার্চ তিনি ঢাকা শহর ঘুরে নৃশংসতার ছবি তুলে ইংল্যান্ডে পাঠান। তার পাঠানো ছবি 'Daily Telegraph [গণিত] -এ প্রকাশিত হলে বিশ্বমিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে সম্মাননা জানায় ।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

সাইমন ড্রিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গর্বিত নাম কেন? ল…

উদ্দীপক

অরূপ কুমার আফ্রিকার একটি দেশে বসবাস করেন। তিনি ঐ দেশটির মুক্তিযুদ্ধের সময়েও সেখানে অবস্থান করেছিলেন। যুদ্ধ পরিচালনার জন্য নির্বাচনে জয়লাভকারী কিছু সদস্য দ্বারা একটি সরকার গঠন করা হয়েছিল সেখানে। সরকারের কাজ ছিল যুদ্ধ পরিচালনা করা এবং দেশটির পক্ষে বিশ্বজনমত গঠন করা। যুদ্ধ পরিচালনা করার জন্য দেশটিকে তারা এগারটি অংশে বিভক্ত করে।

নটরডেম কলেজ · 2024

উত্তর

মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী ।

উত্তর

বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর ২৫ মার্চের নৃশংস গণহত্যার খবর বহির্বিশ্বে প্রচারের মাধ্যমে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাইমন ড্রিং। এই কারণে সাইমন ড্রিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে গর্বিত নাম । বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি ডেইলি টেলিগ্রাফের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ নৃশংস হত্যাকাণ্ডের পর ২৭ মার্চ তিনি ঢাকা শহর ঘুরে নৃশংসতার ছবি তুলে ইংল্যান্ডে পাঠান। তার পাঠানো ছবি 'Daily TelegraphTelegraph^{\prime}-এ প্রকাশিত হলে বিশ্বমিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১২ সালে বাংলাদেশ সরকার তাকে সম্মাননা জানায় ।

উত্তর

বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের সাথে অরূপ কুমারের দেখা দেশটির সরকারের মিল রয়েছে। পূর্ব পাকিস্তানের বাঙালিদের অধিকারের দাবিকে স্তব্ধ করে দিতে পশ্চিম পাকিস্তানের শাসকরা গণহত্যা শুরু করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। এ যুদ্ধকে সঠিকভাৰে পরিচালনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ১৯৭১ সালের ১০ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। এ সরকারই মুজিবনগর সরকার নামে পরিচিত। মুজিবনগর সরকারের ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এসব বিভাগের মাধ্যমেই যুদ্ধকালে সামরিক ও বেসামরিক প্রশাসন পরিচালিত হয়। এ সরকার প্রতিবেশী দেশ ভারতের সহায়তায় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে এবং যুদ্ধের পক্ষে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সমর্থন আদায়ের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রত্যক্ষভাবে সহায়তা করে । উদ্দীপকে অরূপ কুমারের দেখা দেশটিতে যুদ্ধ পরিচালনার জন্য জয়লাভকারী সদস্য দ্বারা সরকার গঠন করা হয়েছিল। সরকারের কাজ ছিল যুদ্ধ পরিচালনা করা এবং দেশটির পক্ষে বিশ্বজনমত গঠন করা। উল্লিখিত সরকারের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের সাদৃশ্য লক্ষ করা যায় ৷

উত্তর

হ্যাঁ, অবশ্যই আমি মনে করি মুজিবনগর সরকার গঠন ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না । মুজিবনগর সরকার গঠন করেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশকে ২৬ মার্চ হতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণার মাধ্যমে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ'। বাংলার স্বাধীনতাকামী জনতা মুজিবনগর সরকার গঠিত হওয়ায় আশার আলো দেখতে পায়। যুদ্ধের প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহ করতে জনগণ ভারতে ভিড় জমালে এ সরকার প্রশিক্ষণ ও অস্ত্রের ব্যবস্থা করে তরুণদের যুদ্ধে পাঠায় । স্বাধীনতাযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রাখার জন্য ও সংগ্রামী জনগণের মনোবল ঠিক রাখার জন্য মুজিবনগর সরকার স্বাধীন বাংলা বেতারকেন্দ্র ও পত্র- পত্রিকার মাধ্যমে যে প্রচেষ্টা চালিয়েছিল, তা ছিল মুক্তিযুদ্ধের প্রেরণার অন্যতম উৎস। বাংলাদেশে ২৬ মার্চ সকাল হতে স্বতঃস্ফূর্ত যুদ্ধ শুরু হলে এ সরকার মুক্তিযুদ্ধকে সুসংহতভাবে পরিচালনার জন্য বাংলাদেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে যুদ্ধক্ষেত্রকে ১১টি সেক্টরে বিভক্ত করে । এছাড়া মুজিবনগর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হচ্ছে কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক ও স্টকহোমসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করা। তাছাড়া ওইসব স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি নিয়োগ করে বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করা। পরিশেষে বলা যায়, অরূপ কুমারের দেখা দেশটির মুক্তিযুদ্ধকালীন সরকারের অনুরূপ যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার গঠিত না হতো তাহলে বাংলাদেশও স্বাধীন হতো না।
HSCHistory 1st Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।