উদ্দীপকের ঘটনার সাথে ২৫ মার্চ, ১৯৭১ এর অপারেশন সার্চলাইট নামক গনহত্যার মিল আছে।নিচে ব্যাখ্যা করা হলঃ উদ্দীপকে ২০২১ খ্রিষ্টাব্দের মে মাসে ইসরায়েলি সামরিক বাহিনী আকস্মিকভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালায়। এ হামলায় স্বাধীনতাকামী হাজার হাজার নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নারী, শিশু ও পুরুষ নির্মমভাবে নিহত হয়। ব্যবসায় প্রতিষ্ঠান, ঘরবাড়ি, পত্রিকা অফিস, স্কুল, কলেজ, পেট্রোল পাম্পসহ অনেক কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। শেষ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী কর্তৃক আক্রমণ বন্ধ হয়, বন্ধ হয় গণহত্যা। উদ্দীপকের মতো পৃথিবীর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের একটি ঘটেছিল আমাদের এই ভূমে। ২৫ মার্চ রাতেই বাংলার বুকে নেমে এসেছিল মৃত্যুর ঘনতমসা।রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনী পাশব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নিরীহ-নিরস্ত্র স্বাধীনতাকামী বাঙালি জনসাধারণের ওপর। পূর্বপরিকল্পনা অনুযায়ী পূর্ণ সামরিক সম্ভার নিয়ে রাত ১০টার পর সারা দেশে পৃথিবীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলা শুরু করে তারা। সামরিক ভাষায় 'অপারেশন সার্চলাইট' নামে পরিচিত ছিল এ হত্যা-অভিযান। শান্তিপূর্ণ সমাধানের পথ এড়িয়ে প্রেসিডেন্ট ইয়াহিয়া বাঙালি হত্যার নীলনকশা বাস্তবায়নের পথেই এগিয়েছিল।পরিশেষে বলা যায় যে, উদ্দীপকের ঘটনার সাথে ২৫ মার্চ, ১৯৭১ এর অপারেশন সার্চলাইট নামক গনহত্যার মিল আছে।