উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি কোন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' প্রতিষ্ঠানটি জাতিসংঘ নামক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে।বিশ শতকের ইতিহাসে পৃথিবী জুড়ে দুটি বিশ্বযুদ্ধ ঘটে গেছে। গত শতকে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথমে 'লীগ অব নেশনস্' গঠিত হয়। কিন্তু লীগ অব নেশনস্ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হলে ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। পাঁচটি প্রধান অঙ্গ এবং সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। জাতিসংঘের পাঁচটি অঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী পরিষদ হলো নিরাপত্তা পরিষদ। এটি ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী মোট ১৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। এ পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা রয়েছে। উদ্দীপকে আমরা, দেখতে পাই 'ক' নামক একটি প্রতিষ্ঠানের ভেটো ক্ষমতাসম্পন্ন ৫টি রাষ্ট্র রয়েছে। যা জাতিসংঘ নামক প্রতিষ্ঠানকে নির্দেশ করে।অতএব বলা যায়, উদ্দীপকের 'ক' নামক প্রতিষ্ঠানটি জাতিসংঘ নামক প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'ক' প্রতিষ্ঠানটি কোন প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছে? ব্যা…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর