উদ্দীপকে গঠিত সরকারের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সরকারের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সরকারের সাথে আমার পাঠ্যবইয়ের মুজিবনগর সরকারের সাদৃশ্য রয়েছে।বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননকে নামকরণ করা হয় মুজিবনগর। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্বজনমত গঠনের লক্ষ্যে ১৯৭০-এর সাধারণ নির্বাচনে প্রাদেশিক ও কেন্দ্রীয় পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। ওইদিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী এম. মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ. এম. কামারুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। এই সরকারের উপদেষ্টা কমিটির সদস্য ছিল ৬ জন এবং এর মন্ত্রণালয় বা বিভাগ ছিল ১২টি।উদ্দীপকে দেখা যায়, একটি অঞ্চলের জনগণ কেন্দ্রীয় সরকারের বিমাতাসুলভ আচরণের কারণে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতার স্বাধীনতা ঘোষণার প্রেক্ষিতে একটি সরকার গঠন করে। উক্ত সরকার নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায়, উদ্দীপকের এ ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের মুজিবনগর সরকারের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে গঠিত সরকারের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সরকারের মিল রয়েছে? …
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর