উক্ত দেশটি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেয়- উক্তিটির আলোকে স্বাধীনতার ঘোষণা ও তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত দেশটি তথা ফিলিস্তিন স্বাধীনতার ঘোষণা দিয়ে দেয়-উক্তিটির আলোকে স্বাধীনতার ঘোষণা ও তার গুরুত্ব অপরিসীম।প্রতিটি দেশের জন্য স্বাধীনতা তথা সার্বভৌমত্ব প্রধান উপাদান। রাষ্ট্র গঠনের চারটি উপাদান থাকলেও সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এজন্য প্রত্যেক দেশের জন্য স্বাধীনতার ঘোষণার গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালালে হাজার হাজার নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নারী, শিশু ও পুরুষ নির্মমভাবে নিহত হয়। এরই প্রেক্ষিতে ফিলিস্তিন স্বাধীনতার ঘোষণা দেয়। উদ্দীপকের ফিলিস্তিনের সাথে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সাদৃশ্য রয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নৃশংসভাবে গণহত্যা চালায় ২৫শে মার্চ কালরাতে। যা অপারেশন সার্চ লাইট নামে পরিচিত। এরই প্রেক্ষিতে ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭ মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় পাকিস্তানি সশস্ত্র সেনাদের সঙ্গে বাঙালি, আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই, যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত।অতএব, উপরিউক্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি, ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি অত্যন্ত গুরুত্ববহ ঘটনা ছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত দেশটি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেয়- উক্তিটির আলোকে স্বাধীনতার ঘোষ…
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর