প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে বৃহৎ রাষ্ট্রশক্তির নিকট জিম্মি- তোমার মতামত দাও।
উত্তর: প্রতিষ্ঠানটি অর্থাৎ জাতিসংঘ প্রকৃতপক্ষে বৃহৎ রাষ্ট্রশক্তির নিকট জিম্মি- উক্তিটি যথার্থ।পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান যখন বাঙালি নিধনে তৎপর তখন জাতিসংঘ বলতে গেলে নীরব দর্শকের ভূমিকা পালন করে। নারকীয় হত্যাযজ্ঞ, মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। প্রকৃতপক্ষে ভেটো ক্ষমতা সম্পন্ন পাঁচটি বৃহৎ শক্তিধর রাষ্ট্রের বাইরে জাতিসংঘের নিজস্ব উদ্যোগে কোনো ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা ছিল সীমিত। পাকিস্তানি সৈন্যবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ ও মৌলিক মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়। মুজিবনগর সরকারের স্বীকৃতি পাবার সকল বৈধতা থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধকালীন সময়ে জাতিসংঘ মুজিবনগর সরকারকে স্বীকৃতি প্রদান করেনি। এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন দেশের মানুষ সংস্থা ও বুদ্ধিজীবীরা সমর্থন জানালেও জাতিসংঘ কাঙ্ক্ষিত কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি।অতএব এ কথা প্রতীয়মান হয় যে, জাতিসংঘ প্রকৃতপক্ষে বৃহৎ রাষ্ট্রশক্তির নিকট জিম্মি।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে বৃহৎ রাষ্ট্রশক্তির নিকট জিম্মি- তোমার মতাম…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর