শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের যে ঘটনার মিল রয়েছে তার পটভূমি ও স্বরূপ বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনা অর্থাৎ ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরতার সাথে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রে বাঙালির ওপর পাক সেনাদের পরিচালিত নৃশংস হত্যাযজ্ঞের সাদৃশ্য রয়েছে।১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকাসহ সারাদেশে পাকহানাদার বাহিনী নৃশংস হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ এবং অমানুষিক নির্যাতন চালায়। তারা আধুনিক মারণাস্ত্র যেমন- ট্যাঙ্ক, কামান, মেশিনগান নিয়ে বাংলার নিরস্ত্র জনতার ওপর বঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ইতিহাসের জঘন্যতম নরহত্যা। নিরাপত্তার জন্য রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বেরিকেড সৃষ্টি করলেও মানুষ হানাদারদের ছোবল থেকে মুক্তি পায়নি। বিশেষ করে হিন্দু বস্তি এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাগুলোতে নিষ্ঠুর নির্যাতন চালিয়ে গণহত্যায় মেতে ওঠে পাকবাহিনী। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। অসংখ্য নারী ও শিশু তাদের প্রাণ ও সম্ভ্রম হারায়। এছাড়া লক্ষ লক্ষ বাড়িঘর জ্বলে-পুড়ে নিঃশেষ হয়ে যায়। পাকবাহিনীর এ বর্বরতারই প্রতিফলন লক্ষ করা যায় উদ্দীপকের ইসরায়েলি বাহিনীর মধ্যে। ২০২১ সালে ইসরায়েলি সামরিক বাহিনী আকস্মিকভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালায়। এতে হাজার হাজার নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নারী, শিশু, পুরুষ নির্মমভাবে মৃত্যুবরণ করে।অতএব বলা যায়, ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর যে নির্যাতন চালায় তেমন নির্যাতনই চালায় ইসরায়েলি বাহিনী গাজার 'ওপর। সুতরাং এ ঘটনা দুটি পরস্পর সাদৃশ্যপূর্ণ।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের যে ঘটনার মিল রয়েছে তার পটভূমি…

উদ্দীপক

২০২১ খ্রিষ্টাব্দের মে মাসে ইসরায়েলি সামরিক বাহিনী আকস্মিকভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালায়। এই হামলায় স্বাধীনতাকামী হাজার হাজার নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নারী, শিশু ও পুরুষ নির্মমভাবে নিহত হয়। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। এর পরিপ্রেক্ষিতে উক্ত দেশটি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেয়।

বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2025

উত্তর

টিক্কা খানকে 'বেলুচিস্তানের কসাই' বলা হয়।

উত্তর

১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক-ভারত যুদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত বিভক্তির পর উদ্ধৃত কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে যে মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতা শুরু হয় এর দ্বিতীয় বহিঃপ্রকাশ হলো ১৯৬৫ খ্রিষ্টাব্দের পাক-ভারত যুদ্ধ। ১৯৪৮ খ্রিষ্টাব্দের প্রথম পাক-ভারত যুদ্ধে কাশ্মীরের দুই-তৃতীয়াংশ (জম্মু ও কাশ্মীর) ভারতের নিয়ন্ত্রণ ও এক-তৃতীয়াংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে আসার পর থেকেই সমগ্র কাশ্মীরের ওপর দখলদারিত্ব প্রতিষ্ঠার অভিপ্রায়ে দেশ দুটির নানা প্রচেষ্টা ও প্রয়াসের ফলশ্রুতিতে ১৯৬৫ খ্রিষ্টাব্দে ৬ সেপ্টেম্বর পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনা অর্থাৎ ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরতার সাথে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রে বাঙালির ওপর পাক সেনাদের পরিচালিত নৃশংস হত্যাযজ্ঞের সাদৃশ্য রয়েছে।১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকাসহ সারাদেশে পাকহানাদার বাহিনী নৃশংস হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ এবং অমানুষিক নির্যাতন চালায়। তারা আধুনিক মারণাস্ত্র যেমন- ট্যাঙ্ক, কামান, মেশিনগান নিয়ে বাংলার নিরস্ত্র জনতার ওপর বঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ইতিহাসের জঘন্যতম নরহত্যা। নিরাপত্তার জন্য রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বেরিকেড সৃষ্টি করলেও মানুষ হানাদারদের ছোবল থেকে মুক্তি পায়নি। বিশেষ করে হিন্দু বস্তি এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাগুলোতে নিষ্ঠুর নির্যাতন চালিয়ে গণহত্যায় মেতে ওঠে পাকবাহিনী। এতে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে। অসংখ্য নারী ও শিশু তাদের প্রাণ ও সম্ভ্রম হারায়। এছাড়া লক্ষ লক্ষ বাড়িঘর জ্বলে-পুড়ে নিঃশেষ হয়ে যায়। পাকবাহিনীর এ বর্বরতারই প্রতিফলন লক্ষ করা যায় উদ্দীপকের ইসরায়েলি বাহিনীর মধ্যে। ২০২১ সালে ইসরায়েলি সামরিক বাহিনী আকস্মিকভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালায়। এতে হাজার হাজার নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নারী, শিশু, পুরুষ নির্মমভাবে মৃত্যুবরণ করে।অতএব বলা যায়, ১৯৭১ সালের পাকিস্তানি বাহিনী বাঙালিদের ওপর যে নির্যাতন চালায় তেমন নির্যাতনই চালায় ইসরায়েলি বাহিনী গাজার 'ওপর। সুতরাং এ ঘটনা দুটি পরস্পর সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উক্ত দেশটি তথা ফিলিস্তিন স্বাধীনতার ঘোষণা দিয়ে দেয়-উক্তিটির আলোকে স্বাধীনতার ঘোষণা ও তার গুরুত্ব অপরিসীম।প্রতিটি দেশের জন্য স্বাধীনতা তথা সার্বভৌমত্ব প্রধান উপাদান। রাষ্ট্র গঠনের চারটি উপাদান থাকলেও সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এজন্য প্রত্যেক দেশের জন্য স্বাধীনতার ঘোষণার গুরুত্ব অপরিসীম। উদ্দীপকে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালালে হাজার হাজার নিরস্ত্র, অসহায় ফিলিস্তিনি নারী, শিশু ও পুরুষ নির্মমভাবে নিহত হয়। এরই প্রেক্ষিতে ফিলিস্তিন স্বাধীনতার ঘোষণা দেয়। উদ্দীপকের ফিলিস্তিনের সাথে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সাদৃশ্য রয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নৃশংসভাবে গণহত্যা চালায় ২৫শে মার্চ কালরাতে। যা অপারেশন সার্চ লাইট নামে পরিচিত। এরই প্রেক্ষিতে ২৬শে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭ মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় পাকিস্তানি সশস্ত্র সেনাদের সঙ্গে বাঙালি, আনসার ও নিরস্ত্র সাধারণ মানুষের এক অসম লড়াই, যা বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত।অতএব, উপরিউক্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি, ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাটি অত্যন্ত গুরুত্ববহ ঘটনা ছিল।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।