উদ্দীপকে যে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ফুটে উঠেছে তার ব্যাখ্যা দাও।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ফুটে উঠেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল।উদ্দীপকে আবির স্বপ্নে দেখে এক মহান নেতার নেতৃত্বে একটি দল একটি দেশের সাধারণ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা লাভ করেছে। কিন্তু শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের ষড়যন্ত্র করছে। ফলে ঐ মহান নেতার নেতৃত্বে ও ডাকে দেশটিতে এক বছরের কিছু কম সময় যুদ্ধ পরিচালিত হয় এবং একসময় দেশটি স্বাধীনতা লাভ করে।উদ্দীপকে আবিবের দেখা স্বপ্নের সাথে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ফুটে উঠেছে। কেননা, বাংলাদেশ নানা ঘাত-প্রতিঘাত ও শোষণের শিকার হয়ে স্বাধীনতার পথে ধাবিত হয়েছিল। নানা আন্দোলনের ফলে ১৯৭০ সালের ৭ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে ষড়যন্ত্র করলে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলন গড়ে তোলা হয়। পরবর্তীতে ৭ মার্চ বঙ্গবন্ধু বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তাঁর ভাষণে সাধারণ জনগণ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেয় এবং ২৫ মার্চ পাকিস্তান সামারিক বাহিনী আক্রমণ করলে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর বাঙালি ফিরে পায় স্বাধীনতা। সুতরাং উদ্দীপকের ঘটনার সাথে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস পরিলক্ষিত হয় তা নিঃসন্দেহে বলা যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ফুটে উঠেছে তার ব্যাখ্য…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর