উক্ত ঘটনা আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে মূল্যায়ন কর।
উত্তর: উক্ত ঘটনা তথা মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ নাম না জানা শহিদের অমর স্মৃতি জাতীয় স্মৃতিসৌধ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।ঢাকা শহর থেকে ৩৫ কি.মি. উত্তর-পশ্চিমে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। স্থপতি মঈনুল হোসেনের নকশায় জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। সাতটি জোড়া ত্রিভুজাকার স্তম্ভটি আসলে আমাদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন আন্দোলন-সংগ্রামের প্রতীক। এই স্তম্ভের পাশেই রয়েছে গণকবর, যাদের অমূল্য জীবনের বিনিময়ে এদেশ শত্রুমুক্ত হয়েছে। মূল স্মৃতিসৌধে সাত জোড়া দেয়াল, মূলত বাঙালির গৌরবময় সংগ্রামের প্রতীক। এই রাজনৈতিক ঘটনাগুলো হলো- ১৯৫২, ১৯৫৪, ১৯৫৬, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১। এ কথা বলার অপেক্ষা রাখে না যে, এই সাতটি গুরুত্বপূর্ণ সালের মধ্যেই আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিহিত। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত ঘটনার ফলেই পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি স্বাধীনতা অর্জনে সক্ষম হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বারবার আমাদের সেই মহান শহিদদের কথাই মনে করিয়ে দেয়।সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, জাতীয় স্মৃতিসৌধ আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ঘটনা আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে মূল্য…
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর