উক্ত ঘোষণাপত্রটিও ছিল অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তিরস্কার ও প্রতিবন্ধক- তোমার পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।
উত্তর: হ্যাঁ, উক্ত ঘোষণাপত্রটি অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রটি ছিল অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তিরস্কার ও প্রতিবন্ধক- এ উক্তিটির সাথে আমি একমত। ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী পরিচালিত অপারেশন সার্চলাইটের পর রাজনৈতিক সংকট ও নেতৃত্বশূন্য অবস্থা চলছিল। এমন পরিস্থিতিতে তৎকালীন মেজর জিয়াউর রহমান মৃত্যুর ঝুঁকি নিয়ে ২৬ মার্চ তারিখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭ মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। তার এই ঘোষণা সর্বস্তরের মানুষের মধ্যে প্রচণ্ড আশা ও উদ্দীপনার সৃষ্টি করে। সকলেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের জন্য উদগ্রীব হয়ে ওঠে। যুদ্ধের প্রাথমিক প্রস্তুতি বিক্ষিপ্তভাবে শুরু হলেও ক্রমান্বয়ে এটি জনযুদ্ধে রূপ নেয়। এদেশের সর্বস্তরের মানুষ-কৃষক, শ্রমিক, ছাত্র, যুবকদের সঙ্গে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ ও আনসারে কর্মরত বাঙালিরা এ যুদ্ধে অংশ নেয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। অতএব বলা যায়, স্বাধীনতার ঘোষণাপত্রটি ছিল অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তিরস্কার ও প্রতিবন্ধক। – উক্তিটি যথার্থ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ঘোষণাপত্রটিও ছিল অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তিরস্কার ও প্রতি…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর