উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ের কোন ঘটনা সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে পাকিস্তানি সেনাবাহিনীর ২৫ মার্চ রাতের গণহত্যা এবং এই গণহত্যার পাল্টা জবাব হিসেবে বাঙালি জনগণের প্রতিরোধযুদ্ধ অর্থাৎ মুক্তিযুদ্ধের ঘটনাটি সামঞ্জস্যপূর্ণ। পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালিদের ওপর নির্বিচারে গণহত্যা শুরু করে। রাতের অন্ধকারে বর্বর পাকিস্তানি সেনারা নিরীহ ও নিরস্ত্র বাঙালিদের ওপর মর্টার মেশিনগান নিয়ে ঝাঁপিয়ে পড়ে। নৃশংস এ অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সার্চলাইট'। বস্তুত এটি ছিল বাঙালি নিধনের জন্য কাপুরুষোচিত এক অভিযান। ১৯৭১ সালের ২৬ মার্চেই বাঙালিরা এ নৃশংস গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ শুরু করে দেয়। অতঃপর প্রবাসী সরকার গঠিত হলে যুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনার জন্য সামরিক-বেসামরিক কর্মকর্তাদের নিয়ে মুক্তিবাহিনী গঠন করা হয়। মুক্তিযোদ্ধারা দেশকে শত্রুমুক্ত করায় লক্ষ্যে মৃত্যুকে তুচ্ছ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং পাক বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে। উদ্দীপকে 'ক' রাজ্যের দুটি অংশ ছিল। অপেক্ষাকৃত ক্ষুদ্র কিন্তু জনবহুল অঞ্চলটিকে পদানত করে রাখার জন্য এক রাতের আঁধারে নির্বিচারে মানুষ হত্যা শুরু করে। ঐ অঞ্চলের জনগণ পাল্টা জবাব হিসেবে যুদ্ধ শুরু করে। শেষপর্যন্ত শাসকগোষ্ঠী পরাজিত হয় এবং একটি নতুন স্বাধীন রাষ্ট্র জন্মলাভ করে। সুতরাং এ ঘটনার সাথে পাকিস্তান সেনাবাহিনীর ২৫ মার্চ রাতের গণহত্যা এবং এ গণহত্যার পাল্টা জবাব হিসেবে বাঙালি জনগণের প্রতিরোধ যুদ্ধ অর্থাৎ মুক্তিযুদ্ধের ঘটনাটি সামঞ্জস্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবইয়ের কোন ঘটনা সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর