উদ্দীপকে উল্লিখিত দপ্তরের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কোন দপ্তরের মিল আছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দপ্তরের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের তথ্য ও বেতার দপ্তরের মিল রয়েছে। মুজিবনগর সরকারের প্রশাসন পরিচালনা হতো একটি পূর্ণাঙ্গ সচিবালয়ের মাধ্যমে এবং এটির অফিস ছিল কলকাতার ৮নং থিয়েটার রোডে। তথ্য ও বেতার দপ্তরের কার্যক্রম ছিল বহুমুখী। একদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অবিরাম উৎসাহ যোগানো, অন্যদিকে পত্র-পত্রিকা, ছোট ছোট পুস্তিকা, লিফলেট প্রকাশের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন খবরাখবর পৌঁছানো ছিল এ দপ্তরের কাজ । ১৯৭১ সালের ২৬ থেকে ৩০ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান দেশের মানুষকে সাহস যোগায় ও স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করে। ৩০ মার্চ পাকিস্তান বিমান বাহিনীর বোমাবর্ষণে কালুরঘাট ট্রান্সমিটারটি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে এটি আগরতলা থেকে সম্প্রচার করা হয়। ৩ এপ্রিল থেকে ২৫ মে ১৯৭১ সাল পর্যন্ত আগরতলাতেই এর কার্যক্রম চলে। পরে এটি কলকাতার ৮নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয়। এ বেতার কেন্দ্রের দায়িত্ব দেয়া হয় আবদুল মান্নান এমএনএ-এর উপর। ১৯৭১ সালের ২৫ মে ৫০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ ট্রান্সমিটার নিয়ে এ বেতার কেন্দ্র নতুন করে যাত্রা শুরু করে। প্রতিদিন দুটি অধিবেশনে সম্প্রচার শুরু হতো। এভাবে প্রবাসে থেকেই মুজিবনগর সরকারের অন্য দপ্তরের মতো তথ্য ও বেতার দপ্তর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দপ্তরের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন কোন …
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর