উদ্দীপকে তোমার পাঠ্যপুস্তকের কোন আম বাগানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাঠ্যপুস্তকের মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননের কথা বলা হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকাননকে নামকরণ করা হয় মুজিবনগর। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ১৯৭০-এর সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিদের নিয়ে ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। ওই দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ। মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। শপথ গ্রহণের মধ্যে দিয়েই স্বাধীন বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হয়।পরিশেষে বলা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিখ্যাত আম বাগান তথা বৈদ্যনাথ তলার আম্রকাননের কথা বলা হয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যপুস্তকের কোন আম বাগানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর