বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের কার্যক্রম মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে উক্ত সরকার তথা মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার স্বাধীনতা যুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। এ সরকারের উপদেষ্টা কমিটির সদস্য ছিল ৬ জন এবং মন্ত্রণালয় ছিল ১২টি। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সামরিক প্রচেষ্টাকে সংগঠিত করে এবং বৈদেশিক রাষ্ট্রগুলোর নিকট হতে সাহায্যে, সহানুভূতি, সমর্থন ও স্বীকৃতি লাভের উদ্দেশ্য কূটনৈতিক প্রচেষ্টা চালায়। এ উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে বিশেষ করে কলকাতা, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক, স্টকহোম প্রভৃতি স্থানে বাংলাদেশ সরকার মিশন স্থাপন করে। বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে এ মিশনের দায়িত্ব দেওয়া হয়। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্ব ও জনমতের সমর্থন আদায়ের জন্য কাজ করেন। এছাড়া বেসামরিক প্রশাসনকে সংগঠিত করতেও উদ্যোগ গ্রহণ করা হয় এবং পাক দখলকৃত এলাকার জনগণের নৈতিক ও সংগ্রামী মনোবল অক্ষুণ্ণ. রাখতে প্রচেষ্টা অব্যাহত রাখে। এ সরকারের উদ্যোগে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। এছাড়াও কিছু সাবসেক্টর ও তিনটি ব্রিগেড ফোর্স গঠন করা হয়।উদ্দীপকে যে সরকার কাঠামোটি প্রদর্শিত হয়েছে তা বাংলাদেশের অস্থায়ী সরকার তথা মুজিবনগর সরকারকে নির্দেশ করে। এ সরকার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সহায়ক হয়েছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের কার্যক্রম মূল্যায়ন কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর