শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের ২৫ মার্চ কালরাত্রির গণহত্যা তথা অপারেশন সার্চলাইট ঘটনার সাদৃশ্য রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় সূচিত হয়েছিল। এসময় পাকিস্তানি বাহিনী পূর্ব পাকিস্তানের সাধারণ নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে বর্বর হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তান এ অভিযানের নাম দেয় অপারেশন সার্চলাইট। ২৫ মার্চ রাতে রাও ফরমান আলীর নেতৃত্বে ফার্মগেট, পুরানো ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজার, নওয়াবপুর, কচুখেত, রাজারবাগ পুলিশ লাইন, ই.পি.আর হেডকোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণহত্যা চালায়। ২৫ মার্চ রাত থেকে পাকবাহিনী বাঙালি নিধনের এক নির্মম হত্যাযজ্ঞে মেতে ওঠে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে গেলে পাকিস্তানি বাহিনী রাজাকার ও আলবদর বাহিনীর সহযোগিতায় বুদ্ধিজীবী তথা এদেশের সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যাকাণ্ড শুরু করে। উদ্দীপকে অহনা তার ভাইয়ের সাথে মহানগর নাট্যমঞ্চে একটি নাটক দেখতে যায়। নাটকের একপর্যায়ে অহনা দেখতে পায় গভীর রাতে ঘুমন্ত জনগণের ওপর সেনাবাহিনী আক্রমণ চালাচ্ছে। নির্বিচারে গুলি করে হত্যা করছে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের। লাঞ্ছিত করছে নারীদের। এসব অপকর্ম ছিল তাদের পরিকল্পিত নীল নকশার বাস্তবায়ন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের ২৫ মার্চ রাতের বর্বর হত্যাকাণ্ডের সাদৃশ্য রয়েছে।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যা…

উদ্দীপক

অহনা তার ভাইয়ের সাথে মহানগর নাট্যমঞ্চে একটি নাটক দেখতে যায়। নাটকের একপর্যায়ে অহনা দেখতে পায় গভীর রাতে ঘুমন্ত জনগণের ওপর সেনাবাহিনী আক্রমণ চালাচ্ছে। নির্বিচারে গুলি করে হত্যা করছে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের। লাঞ্ছিত করছে নারীদের। এসব অপকর্ম ছিল তাদের পরিকল্পিত নীল নকশার বাস্তবায়ন।

Dhaka · 2025

উত্তর

ঐতিহাসিক 'রেসকোর্স ময়দান'-এর বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান।

উত্তর

১৯৪৭ সালে তমদ্দুন মজলিসের উদ্যোগে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে করাচিতে এক শিক্ষা সম্মেলনে উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব গৃহীত হয়। এদিকে তমদ্দুন মজলিসের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের লক্ষ্যে ১৯৪৭ সালের অক্টোবর গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এ পরিষদের দাবি পূর্ব বাংলার শিক্ষা ও ভাষা হবে একমাত্র বাংলা, আর পাকিস্তানের ভাষা হবে বাংলা ও উর্দু।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের ২৫ মার্চ কালরাত্রির গণহত্যা তথা অপারেশন সার্চলাইট ঘটনার সাদৃশ্য রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় সূচিত হয়েছিল। এসময় পাকিস্তানি বাহিনী পূর্ব পাকিস্তানের সাধারণ নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে বর্বর হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তান এ অভিযানের নাম দেয় অপারেশন সার্চলাইট। ২৫ মার্চ রাতে রাও ফরমান আলীর নেতৃত্বে ফার্মগেট, পুরানো ঢাকার তাঁতীবাজার, শাঁখারীবাজার, নওয়াবপুর, কচুখেত, রাজারবাগ পুলিশ লাইন, ই.পি.আর হেডকোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গণহত্যা চালায়। ২৫ মার্চ রাত থেকে পাকবাহিনী বাঙালি নিধনের এক নির্মম হত্যাযজ্ঞে মেতে ওঠে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে গেলে পাকিস্তানি বাহিনী রাজাকার ও আলবদর বাহিনীর সহযোগিতায় বুদ্ধিজীবী তথা এদেশের সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যাকাণ্ড শুরু করে। উদ্দীপকে অহনা তার ভাইয়ের সাথে মহানগর নাট্যমঞ্চে একটি নাটক দেখতে যায়। নাটকের একপর্যায়ে অহনা দেখতে পায় গভীর রাতে ঘুমন্ত জনগণের ওপর সেনাবাহিনী আক্রমণ চালাচ্ছে। নির্বিচারে গুলি করে হত্যা করছে ছাত্র-শিক্ষক-কর্মচারীদের। লাঞ্ছিত করছে নারীদের। এসব অপকর্ম ছিল তাদের পরিকল্পিত নীল নকশার বাস্তবায়ন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের ২৫ মার্চ রাতের বর্বর হত্যাকাণ্ডের সাদৃশ্য রয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত ঘটনা ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাইলফলক। উক্ত নিষ্ঠুরতা ও বর্বরতার কারণে অর্থাৎ ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের নিষ্ঠুরতা ও বর্বরতার কারণে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। ১৯৭১ সালের ২৫ মার্চ' বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী গণহত্যা, নির্যাতন, ধর্ষণ ও বর্বর ধ্বংসযজ্ঞ চালায়। ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। যার ফলশ্রুতিতে ২৬ মার্চ থেকেই সর্বাত্মক প্রতিরোধ শুরু হয়ে যায়। ২৫ মার্চের গণহত্যার সংবাদ পাওয়ার সাথে সাথে এ দেশের বিভিন্ন স্থানে ইপিআর, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, স্বেচ্ছাসেবক বাহিনী, ছাত্র-শিক্ষক, কৃষক, শ্রমিক সর্বোপরি আমজনতা প্রতিরোধ গড়ে তোলে। কোনো রকম পূর্বপ্রস্তুতি ছাড়াই ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে পাক বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। একপর্যায়ে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হয়। যার মাধ্যমে প্রতিরোধ যুদ্ধ আরও সুসংগঠিত হয় এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আরও ত্বরান্বিত হয়। উপর্যুক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায়, ২৫ মার্চের নিষ্ঠুরতার ও বর্বরতার কারণে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল। তাই উক্ত ঘটনাটিকে অর্থাৎ ২৫ মার্চ রাতের গণহত্যাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাইলফলক বলা যায়।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।