উদ্দীপকে যে গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলা হয়েছে পাঠ্যপুস্তকের আলোকে তার কার্যক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাঙালির গৌরবোজ্জল ইতিহাস তথা মুজিবনগর সরকারের কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধকে সুসংহতভাবে পরিচালনা করার জন্য এ সরকার বহুবিধ কার্য সম্পাদন করেছিল।১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয়। বাঙালি কর্মকর্তাদের নিয়ে এ সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করেছিল। এতে মোট ১২টি বিভাগ বা মন্ত্রণালয় ছিল। মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহর যেমন- কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইউয়র্ক, স্টকহোম প্রভৃতিতে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। এসব মিশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা ও আন্তর্জাতিক সমর্থন আদায়ে চেষ্টা করে। সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব বাসীর সমর্থন আদায়ের জন্য কাজ করেন। ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক-বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। এসব বাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ যোগদান করেন। প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল। বাংলাদেশের সকল স্তরের মানুষের প্রচেষ্টায় বাংলাদেশ মুক্তিযুদ্ধে সফলতা লাভ করে।পরিশেষে বলা যায়, মুজিবনগর সরকারের মুক্তিযুদ্ধ পরিচালনার মাধ্যমেই আমরা স্বাধীনতা লাভ করেছি।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা বলা হয়েছে পাঠ্যপুস্তকের আলোকে …
উদ্দীপক
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর