৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উত্তর: ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ ছিল সর্বকালের সেরা ভাষণগুলোর একটি। এ ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বেশকিছু বিষয় উত্থাপন করেন। যেমন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা ৭০-এর নির্বাচনে জয়লাভ করে। কিন্তু ১ মার্চ ১৯৭১ সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। এর প্রতিবাদে বঙ্গবন্ধু সমগ্র পূর্ব বাংলায় হরতালের ডাক দেন। শুরু হয় পাকিস্তানি শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন। ঢাকায় কার্ফু জারি করা হয়। কিন্তু বাঙালি কার্ফু ভাঙলে পুলিশ গুলি চালায়। প্রতিদিন শত শত মানুষ হতাহত হয়। চারদিকে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। সবার মুখে মুখে একই কথা বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর। এরই ধারাবাহিকতায় ৭ মার্চ বঙ্গবন্ধু এ ভাষণটি দেন। এতে তিনি পাকিস্তানি সরকারের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে আহ্বান জানান। তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এ ঘোষণার মাধ্যমে অসহযোগ আন্দোলনের প্রতিরূপ ফুটে ওঠে। অর্থাৎ অসহযোগ আন্দোলনকে ফলপ্রসূ করার জন্য বঙ্গবন্ধু তার এ ভাষণটি প্রদান করেন। তিনি এ ভাষণের মাধ্যমে সামরিক শাসন প্রত্যাহার এবং সামরিক বাহিনীর সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া, সামরিক বাহিনীর হাতে প্রাণহানির তদন্ত এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি উত্থাপন করেন। এছাড়াও এ ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। তার এ ভাষণকে বাঙালির মুক্তির পথিকৃৎও বলা যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর