উদ্দীপকে উল্লিখিত কাঠামোটি কোন সরকারের? উক্ত সরকারের কার্যাবলি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত কাঠামোটি মুজিবনগর সরকারের। মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশের .অভ্যুদয়ের রূপরেখা চূড়ান্ত হয়েছিল । ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয়। বাঙালি কর্মকর্তাদের নিয়ে এ সরকার প্রশাসনিক কাজ পরিচালনা করেছিল। এতে মোট ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহর — কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক, স্টকহোম প্রভৃতিতে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে । এসব মিশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে। সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্ব ও জনমতের সমর্থন আদায়ের জন্য কাজ করেন। ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয় । সরকার বাংলাদেশ ১১টি সেক্টরে ভাগ করে ১১ জন সেক্টর কমান্ডার নিয়োগ করেছিল। এছাড়া বেশকিছু সাবসেক্টর এবং তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়। এসব বাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমানবাহিনীর সদস্যগণ যোগদান করেন। প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল। এছাড়াও মুজিবনগর সরকার ভারতের সামরিক বাহিনীর সহযোগিতায় বাংলাদেশ-ভারত যৌথ কমান্ড গঠন করে। ফলে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। তাই বলা যায়, মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়েই স্বাধীন বাংলাদেশ অভ্যুদ্বয়ের রূপরেখা চূড়ান্ত হয়েছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কাঠামোটি কোন সরকারের? উক্ত সরকারের কার্যাবলি আলোচ…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর