বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে উক্ত বেতার কেন্দ্রের ভূমিকা খুবই প্রশংসনীয়। — উক্তিটির যথার্থতা নিরূপণ কর
উত্তর: বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে উক্ত বেতার কেন্দ্র অর্থাৎ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা খুবই প্রশংসনীয়— উক্তিটি যথার্থ । বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরু থেকেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনন্য অবদান রাখেন। ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্রের শিল্পী- প্রকৌশলীরা বিশেষ কোনো প্রস্তুতি ছাড়াই 'স্বাধীন বাংলা বেতার কেন্দ্র' স্থাপন করেন। সে বেতার কেন্দ্রের মাধ্যমেই দেশবাসী ও বিশ্ববাসী জানতে পারে যে, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন । তারা আরও জানতে পারে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ সরকার গঠিত হয়েছে এবং বাঙালি সৈনিকরা এই সরকারের অধীনে মুক্তিযুদ্ধ শুরু করেছে। এ সংবাদ সারা দেশে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে । পরবর্তী সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কলকাতার ৮নং থিয়েটার রোডে স্থানান্তর করা হয়। প্রবাসী মুজিবনগর সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ বেতার কেন্দ্র থেকে রণাঙ্গনের খবরসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এর মধ্যে এম আর আখতার মুকুল-এর ব্যঙ্গধর্মী অনুষ্ঠান 'চরমপত্র' তুমুল জনপ্রিয়তা পায় । উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, স্বাধীন বাংলার বেতার কেন্দ্র মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে এবং বহির্বিশ্বের সমর্থন আদায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেটি মুক্তিযুদ্ধে জয়ের পথকে অনেকটা নিশ্চিত করে। সুতরাং, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা খুবই প্রশংসনীয়— উক্তিটি যথার্থ
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে উক্ত বেতার কেন্দ্রের ভূমিকা খুবই প্রশ…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর