উদ্দীপকে রীমার মা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কোন বাহিনীর প্রতি ইঙ্গিত করেন? নিরূপণ কর
উত্তর: উদ্দীপকে রীমার মা মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী আলবদর বাহিনীর প্রতি ইঙ্গিত করেন । ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনীর নেতৃত্বে বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়। আল বদর বাহিনীর প্রধান ছিলেন জামায়াত ইসলামের সাবেক আমির ও মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামী। মুক্তিযুদ্ধের শেষদিকে অর্থাৎ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানি বাহিনী পরাজয় নিশ্চিত জেনে আলবদর ও রাজাকার বাহিনীর সহযোগিতায় বুদ্ধিজীবী অপহরণ ও হত্যাকাণ্ড ঘটায়। ১৪ ডিসেম্বর ঢাকার গভর্নর হাউসে বোমাবর্ষণের পর ড. মগ্রিক মন্ত্রিসভার পদত্যাগ করলে পাকিস্তানি বাহিনীর সকল আশা ধূলিসাৎ হয়ে যায়। ইতোমধ্যে আটককৃত এবং নতুন আটককৃত বুদ্ধিজীবীদের সরাসরি হত্যা করা হয়। ঢাকার বুদ্ধিজীবীদের মিরপুর শিয়ালবাড়ি ও মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমিতে হত্যা করা হয়। স্থানীয় পর্যায়ে আরও অনেক বধ্যভূমিতে তাদের লাশ পাওয়া যায়। আবার কারও কারও লাশ পাওয়া যায়নি। স্বাধীনতার পর লাশের স্তূপে যাদের পাওয়া গিয়েছে তাদের সকলের হাত-পা-চোখ বাঁধা ছিল। কারও হাত নেই। কারও চোখ বা হৃৎপিণ্ড নেই। এগুলো নরপিশাচদের নির্যাতনের স্বাক্ষর বহন করে। বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড অত্যন্ত মর্মান্তিক। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের খ্যাতিমান শিক্ষক, চিকিৎসক ও সাংবাদিকসহ অনেক বুদ্ধিজীবীকে হত্যা করা হয় ৷ উদ্দীপকের রীমা তার মায়ের সাথে রায়ের বাজার বধ্যভূমিতে যায় । তার মা তাকে বলে মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের হত্যা করে মাটি 'চাপা দেওয়া যায়। যা ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী নিরীহ বাঙালির ওপর করেছিল। পাকিস্তানি বাহিনীর এই জঘন্য কাজে সাহায্য করেছিল মুক্তিযুদ্ধ বিরোধী আলবদর বাহিনী। তাই বলা যায়, রীমার মা উদ্দীপকে আলবদর বাহিনীর প্রতি ইঙ্গিত করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রীমার মা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী কোন বাহিনীর প্রতি ইঙ্গ…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর