উদ্দীপকের বার্তাটি কে, কোন প্রসঙ্গে দিয়েছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা প্রসঙ্গে উদ্দীপকের বার্তাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্র, ঘুমন্ত বাঙালির উপর হত্যাযজ্ঞে মেতে উঠে। এ সময় তারা ঢাকার বিভিন্ন জায়গায় হত্যাযজ্ঞ চালায়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে ওয়ারলেসযোগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতা ঘোষণার প্রসঙ্গে বঙ্গবন্ধু উক্ত বার্তাটি দিয়েছিলেন। কোন প্রকার জরুরী ঘোষণা দেওয়া প্রয়োজন হতে পারে এটি অনুধাবন করতে পেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রকৌশলীকে তার বাসায় একটি ট্রান্সমিটার স্থাপনের নির্দেশ দেন। আর গ্রেফতারের পূর্বে তিনি ওয়ারলেস এর মাধ্যমে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেন। স্বাধীনতার ঘোষণাটি যেনো বিশ্ববাসী সহজে বুঝতে পারে এজন্য তিনি ঘোষণাটি ইংরেজিতে দেন। সে ঘোষণার অনুবাদই হচ্ছে উদ্দীপকের বার্তাটি।তাই বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা প্রসঙ্গে উদ্দীপকের বার্তাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বার্তাটি কে, কোন প্রসঙ্গে দিয়েছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর