স্বাধীনতা যুদ্ধে উক্ত সরকারের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: স্বাধীনতা যুদ্ধে উক্ত সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল. । মুজিবনগর এ সরকার স্বাধীনতা যুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। এ সরকার স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সামরিক প্রচেষ্টাকে সংগঠিত করে এবং বৈদেশিক রাষ্ট্রগুলোর নিকট হতে সাহায্য-সহানুভূতি, সমর্থন ও স্বীকৃতি লাভের উদ্দেশ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালায়। এ উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহর কলকাতা, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক, স্টকহোম প্রভৃতিতে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব নেতৃত্ব ও জনমতের সমর্থন আদায়ের জন্য কাজ করেন। এছাড়া বেসামরিক প্রশাসনকে সংগঠিত করতেও উদ্যোগ নেওয়া হয় এবং পাক-দখলকৃত এলাকার জনগণের নৈতিক ও সংগ্রামী মনোবল অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করা হয়। এভাবেই মুজিবনগর সরকার স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতার পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
স্বাধীনতা যুদ্ধে উক্ত সরকারের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর