শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয় এবং অসহযোগ আন্দোলনে উক্ত সংগঠনে ভূমিকা আলোচনা কর ।

উত্তর: উদ্দীপকের স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৭১ সালের ১ মার্চ বিকেল ৩টায় গঠিত হয়। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ভূমিকা ছিল অপরিসীম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পূর্ব পাকিস্তান তথা তৎকালীন স্বাধীনতাকামী বাংলাদেশের একটি প্রাচীন ছাত্র আন্দোলনের নাম। ৩ মার্চ পল্টনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ছাত্রলীগ ও ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। অতঃপর ৮ মার্চ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলা, শহর, থানা সর্বত্র স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাধীনতার প্রশ্নে সংগ্রাম পরিষদের আপসহীন ও অনমনীয় ভূমিকায় আন্দোলন নতুন মাত্রায় উন্নীত হয়। ১৫ মার্চ সংগ্রাম পরিষদের উদ্যোগে রাজধানীসহ জেলা, থানা, হাট-বাজার, পাড়া-মহল্লায় সর্বত্র সভা-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়'। ২৩ মার্চ পাকিস্তান দিবসে সংগ্রাম পরিষদ প্রতিরোধ দিবসের ডাক দেয় এবং পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের আহ্বান জানায়। এর পূর্বে ৭ মার্চ রেসকোর্সের জনসভায় 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের কর্মীরা বাংলাদেশের পতাকা ও ব্যানারসহ ব্যাপকভাবে যোগদান করে এবং স্বাধীনতার পক্ষে নানা ধ্বনি তোলে । পরিশেষে বলা যায়, ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনে স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের ভূমিকা ছিল অপরিসীম।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয় এবং অস…

উদ্দীপক

নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024

উত্তর

ঐতিহাসিক 'রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান।

উত্তর

আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অস্তিত্ব ধ্বংস করে জনগণকে ছয় দফা আন্দোলন থেকে ফিরিয়ে আনা। কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলার কারণে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। মামলায় শেখ মুজিবকে আসামি করায় বাংলার জনগণ ক্ষোভে ফেটে পড়েন এবং শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত নেতায় পরিণত হন।

উত্তর

উদ্দীপকের স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৭১ সালের ১ মার্চ বিকেল ৩টায় গঠিত হয়। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ভূমিকা ছিল অপরিসীম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পূর্ব পাকিস্তান তথা তৎকালীন স্বাধীনতাকামী বাংলাদেশের একটি প্রাচীন ছাত্র আন্দোলনের নাম। ৩ মার্চ পল্টনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ছাত্রলীগ ও ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। অতঃপর ৮ মার্চ ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ জেলা, শহর, থানা সর্বত্র স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাধীনতার প্রশ্নে সংগ্রাম পরিষদের আপসহীন ও অনমনীয় ভূমিকায় আন্দোলন নতুন মাত্রায় উন্নীত হয়। ১৫ মার্চ সংগ্রাম পরিষদের উদ্যোগে রাজধানীসহ জেলা, থানা, হাট-বাজার, পাড়া-মহল্লায় সর্বত্র সভা-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়'। ২৩ মার্চ পাকিস্তান দিবসে সংগ্রাম পরিষদ প্রতিরোধ দিবসের ডাক দেয় এবং পাকিস্তানের পতাকা নামিয়ে স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের আহ্বান জানায়। এর পূর্বে ৭ মার্চ রেসকোর্সের জনসভায় 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের কর্মীরা বাংলাদেশের পতাকা ও ব্যানারসহ ব্যাপকভাবে যোগদান করে এবং স্বাধীনতার পক্ষে নানা ধ্বনি তোলে । পরিশেষে বলা যায়, ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলনে স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের ভূমিকা ছিল অপরিসীম।

উত্তর

১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল গৌরবোজ্জ্বল । ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এদেশের ছাত্রসমাজই প্রথম সত্যিকারভাবে অনুধাবন করে যে, পাকিস্তানিরা ভিন্ন জাতিসত্তার অধিকারী হওয়ার কারণে তাদের সঙ্গে বাঙালিদের সহাবস্থান অসম্ভব। বাংলার ছাত্র সমাজের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমেই এদেশের মানুষ তাদের ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া নানা প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও আন্দোলনে উদ্বুদ্ধ হয়। আর বাঙালি জাতি তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে ক্রমাগত সংঘবদ্ধ হতে থাকে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, আইয়ুবী শাসনের প্রতিবাদে, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং এদেশের প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামের সকল পর্যায়ে ছাত্রসমাজ পালন করেছে গুরুত্বপূর্ণ গৌরবোজ্জ্বল ভূমিকা। ২ মার্চ, ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সভায় দেশের পতাকা প্রথম উত্তলনের মাধ্যমে এই মহান আন্দোলনে ছাত্রসমাজ তাদের অগ্রণী ভূমিকার যাত্রা শুরু করে। ২৫ মার্চ ১৯৭১ সালের কাল রাতে পাকিস্তানি তাদের নিধন কর্মকাণ্ডের মাধ্যমে এদেশের জনগণের কণ্ঠস্বর স্তব্ধ করতে চায়। দেশের এই সংকটকালীন সময়ে ছাত্রসমাজ এককভাবে সংগঠিত না হয়ে বরং বিভিন্ন বাহিনীর ভেতরে ঢুকে তাদের সর্বোচ্চ সাধ্যমতো প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে । স্বাধীনতা যুদ্ধে ঢাকা শহরে ছাত্রদের গেরিলা আক্রমণ ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সকল অভিযানে পাকিস্তানি বাহিনী মানসিকভাবে ভেঙে পড়ে। অপরদিকে, দেশপ্রেমিক জনতা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে যুদ্ধে জয়ী হওয়ার অনুপ্রেরণা বহুগুণ বৃদ্ধি পায়। আমরা অর্জন করি একটি দেশ, কাঙ্ক্ষিত স্বাধীনতা । সুতরাং বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অপরিসীম।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।