তুমি কি মনে কর, এই ধরনের একটি সরকার গঠন ছাড়া বাংলাদেশও স্বাধীন হতো না? মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, অবশ্যই আমি মনে করি মুজিবনগর সরকার গঠন ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না । মুজিবনগর সরকার গঠন করেই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশকে ২৬ মার্চ হতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণার মাধ্যমে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ'। বাংলার স্বাধীনতাকামী জনতা মুজিবনগর সরকার গঠিত হওয়ায় আশার আলো দেখতে পায়। যুদ্ধের প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহ করতে জনগণ ভারতে ভিড় জমালে এ সরকার প্রশিক্ষণ ও অস্ত্রের ব্যবস্থা করে তরুণদের যুদ্ধে পাঠায় । স্বাধীনতাযুদ্ধের চেতনাকে অক্ষুণ্ণ রাখার জন্য ও সংগ্রামী জনগণের মনোবল ঠিক রাখার জন্য মুজিবনগর সরকার স্বাধীন বাংলা বেতারকেন্দ্র ও পত্র- পত্রিকার মাধ্যমে যে প্রচেষ্টা চালিয়েছিল, তা ছিল মুক্তিযুদ্ধের প্রেরণার অন্যতম উৎস। বাংলাদেশে ২৬ মার্চ সকাল হতে স্বতঃস্ফূর্ত যুদ্ধ শুরু হলে এ সরকার মুক্তিযুদ্ধকে সুসংহতভাবে পরিচালনার জন্য বাংলাদেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে যুদ্ধক্ষেত্রকে ১১টি সেক্টরে বিভক্ত করে । এছাড়া মুজিবনগর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হচ্ছে কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক ও স্টকহোমসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করা। তাছাড়া ওইসব স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি নিয়োগ করে বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করা। পরিশেষে বলা যায়, অরূপ কুমারের দেখা দেশটির মুক্তিযুদ্ধকালীন সরকারের অনুরূপ যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার গঠিত না হতো তাহলে বাংলাদেশও স্বাধীন হতো না।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, এই ধরনের একটি সরকার গঠন ছাড়া বাংলাদেশও স্বাধীন হতো…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর