বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন সরকারের সাথে অরূপ কুমারের দেখা দেশটির সরকারের মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: বাংলাদেশের মুক্তিযুদ্ধের মুজিবনগর সরকারের সাথে অরূপ কুমারের দেখা দেশটির সরকারের মিল রয়েছে। পূর্ব পাকিস্তানের বাঙালিদের অধিকারের দাবিকে স্তব্ধ করে দিতে পশ্চিম পাকিস্তানের শাসকরা গণহত্যা শুরু করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। এ যুদ্ধকে সঠিকভাৰে পরিচালনা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে ১৯৭১ সালের ১০ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। এ সরকারই মুজিবনগর সরকার নামে পরিচিত। মুজিবনগর সরকারের ১২টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এসব বিভাগের মাধ্যমেই যুদ্ধকালে সামরিক ও বেসামরিক প্রশাসন পরিচালিত হয়। এ সরকার প্রতিবেশী দেশ ভারতের সহায়তায় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে এবং যুদ্ধের পক্ষে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সমর্থন আদায়ের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রত্যক্ষভাবে সহায়তা করে । উদ্দীপকে অরূপ কুমারের দেখা দেশটিতে যুদ্ধ পরিচালনার জন্য জয়লাভকারী সদস্য দ্বারা সরকার গঠন করা হয়েছিল। সরকারের কাজ ছিল যুদ্ধ পরিচালনা করা এবং দেশটির পক্ষে বিশ্বজনমত গঠন করা। উল্লিখিত সরকারের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের সাদৃশ্য লক্ষ করা যায় ৷
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন সরকারের সাথে অরূপ কুমারের দেখা দেশটির …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর