“উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়” — বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত ঘটনা অর্থাৎ ১৯৭১ সালের ২৫ মার্চ পাকবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ছিল বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়— উক্তিটি যথার্থ । পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ ঘুমন্ত, নিরস্ত্র ও নিরীহ বাঙালির ওপর রাত ১১ টার পর নির্বিচারে গণহত্যা শুরু হয়। সেই রাত ছিল বাঙালির জন্য কলঙ্কময় রাত। রাতের অন্ধকারে বর্বর পাকিস্তানি সেনারা নিরীহ ও নিরস্ত্র বাঙালির ওপর মর্টার, মেশিনগান নিয়ে ঝাঁপিয়ে পড়ে। বিশেষ করে রাজারবাগ পুলিশ লাইনস, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও আক্রমণ হয় গভীর রাতে। জহুরুল হক হল, জগন্নাথ হল, রোকেয়া হলে চালায় হত্যা ও পাশবিক নির্যাতন । শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য পাকিস্তানি সেনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালায় । ২৫ মার্চের সেই গভীর রাতে পুরোনো ঢাকা, কচুক্ষেত, তেজগাঁও, ইন্দিরা রোড, মিরপুর, মোহাম্মদপুর, ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরে, রায়ের বাজার, গণকটুলি, ধানমন্ডি, কলাবাগান, কাঠালবাগান প্রভৃতি স্থানে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় । এ রাতে প্রায় ৫০ হাজার লোককে হত্যা করা হয় । বাঙালির ইতিহাসে এ রাত 'কালরাত' নামে পরিচিত। পরিশেষে বলা যায়, নিঃসন্দেহে ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
“উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়” — বিশ্লেষণ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর