উক্ত ঘটনায় কীভাবে সরকার গঠিত হয়? বিশ্লেষণ কর ।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পরিপ্রেক্ষিতে মুজিবনগর সরকার গঠিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিরীহ বাঙালির ওপর গণহত্যা চালায়। ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা ও বেগবান করার জন্য ১০ এপ্রিল ১৯৭১ সালে প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন। দেশি-বিদেশি ১২৭ জন সাংবাদিক ও কিছু গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই সরকার শপথ গ্রহণ করেছিল। এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। মূলত ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকার গঠন ছিল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ঘটনায় কীভাবে সরকার গঠিত হয়? বিশ্লেষণ কর ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর