উদ্দীপকে বর্ণিত গণহত্যার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন গণহত্যার মিল রয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালির উপর পাক-হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার মিল রয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়। এ সময় পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সাধারণ নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। পাকিস্তান এ অভিযানের নাম দেয় অপারেশন সার্চ লাইট'। ২৫ মার্চ রাতে রাও ফরমান আলীর নেতৃত্বে পুরোনো ঢাকা, কচুক্ষেত, মিরপুর, মোহাম্মদপুরসহ বিভিন্ন অঞ্চলে গণহত্যা ও নির্মম নির্যাতন চালানো হয়। এছাড়া রাজারবাগ পুলিশ লাইন, ইপিআর হেডকোয়ার্টারস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গূণহত্যা চালানো হয়। পাকবাহিনী ২৫ মার্চ রাত থেকে বাঙালি নিধনের এক নির্মম হত্যাযজ্ঞে মেতে ওঠে। ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পাকবাহিনী প্রায় ৩০ লক্ষ বাঙালির জীবন প্রদীপ নিভিয়ে দেয় । উদ্দীপকে চিলির সামরিক বাহিনীর প্রধান অগাস্তো পিনোশে দেশটির রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাযজ্ঞে নিরীহ নারী-পুরুষ, শ্রমিক ও শিশুরা পর্যন্ত রেহাই পায়নি। যা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার অনুরূপ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত গণহত্যার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন গণহত্যার মিল রয…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর