স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্তবার্তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত বার্তা তথা বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তাটির গুরুত্ব নিম্নে বিশ্লেষণ করা হলো :১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধুর বাংলাদেশের স্বাধীনতার জন্য জনগণকে পরোক্ষভাবে বুঝিয়ে দিন। সে সময় তিনি জনগণকে প্রস্তুত হতে নির্দেশনা দেন। মূলত ৭ই মার্চে ভাষণের পর থেকেই জনগণ বাংলাদেশের কে স্বাধীন করার জন্য প্রস্তুতি নিতে থাকে। যার ফলে ১৯৭১ সালের ২৬ শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাওয়ার পরবর্তীতেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় বাংলার কৃষক-শ্রমিকসহ আপামর জনতা। ১৯৭১ সালের পঁচিশে মার্চ রাতে নারকীয় হত্যাকাণ্ড চালানোর পর পাকিস্তানি হানাদার বাহিনী যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে, বঙ্গবন্ধু তখন গ্রেফতারের পূর্বেই বাংলাদেশের স্বাধীনতা ওয়ারলেসযোগে ঘোষনা করেন। মূলত তার এই ঘোষনা বাঙালির মুক্তির বার্তা হিসেবে জনমনে বিরাজ করে। আর তার এই ঘোষণাটিকেই সম্বল করে জনগণ যুদ্ধ চালিয়ে যেতে থাকে। পরবর্তীতে মুজিবনগর সরকার গঠিত হলে তারা স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা পত্র জারি করে। তাই বলা যায়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্ত বার্তা তথা বঙ্গবন্ধুর স্বাধীনতার বার্তাটির গুরুত্ব অপরিসীম।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে উক্তবার্তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর