বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উক্ত সরকারের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয় বাংলাদেশ সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। মুক্তিযুদ্ধ-এ মুজিবনগর সরকারের ভূমিকা অতুলনীয় । নিচে বিশ্লেষণ করা হলোঃ মুজিবনগর সরকার ছিল তাদের ঐক্য ও নির্দেশনার প্রতীক। মুজিবনগর সরকারে যারা দায়িত্বে ছিল তারাই মূলত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান করেছেন। দেশকে শত্রুমুক্ত করার জন্য গেরিলাযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হলেও মুজিবনগর সরকারই হচ্ছে বাংলাদেশের প্রথম দায়িত্বশীল সরকার।এই সরকারের মূল দায়িত্ব ছিল বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে যৌক্তিকতার প্রশ্নে বিশ্বের বিভিন্ন দেশে ক‚টনৈতিক সম্পর্ক স্থাপন করা, বাংলাদেশের প্রতিটি সেক্টরের কর্তৃক স্থাপন করা, মুক্তিযোদ্ধাদের তদারকি করা এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা, দেশের ভিতরে এবং বিদেশি সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং পশ্চিমাদের অপপ্রচার প্রতিহত করে বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনীয়তা তুলে ধরা।দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের তদারকি করাসহ দেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর জন্য মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল আতাউল গনি ওসমানী মুজিবনগর সরকারের নির্দেশে সারাদেশে ছয়টি জোনে ভাগ করে মুজিবনগরের রাজনৈতিক ব্যক্তিত্ব জাতীয় সেনা অফিসারদের দায়িত্ব প্রদান করেন।মুজিবনগর সরকার ধীরে ধীরে দেশের সর্বস্তরে কর্তৃক প্রতিষ্ঠা করে বিভিন্ন সেক্টরে মুক্তিযুদ্ধের সপক্ষে ব্যক্তিদের দায়িত্ব প্রদান করেন। মুজিবনগর সরকারের মাধ্যমে ভারতীয় সৈন্যদের সব ধরনের সমর্থন আমাদের মুক্তিযোদ্ধাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করেছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উক্ত সরকারের ভূমিকা বিশ্লেষণ কর।
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর