উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপের ঘটনার সাথে আমার পাঠ্যবই এর ছয় দফা দাবির মিল রয়েছে। নিচে ব্যাখ্যা করা হলোঃউদ্দীপকে জনাব 'ক' তার অঞ্চলে একজন জনপ্রিয় নেতা। মানুষের সামগ্রিক কল্যাণের জন্য তিনি কাজ করেন। এলাকার মানুষের অধিকার আদায়ের নিমিত্তে সরকারের নিকট তিনি কয়েকটি দাবি পেশ করেন। তার দাবিসমূহ ঐ এলাকার গণমানুষের মুক্তির দাবিতে পরিণত হয়। উদ্দীপকের মতো ছয় দফা আন্দোলন বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে “৬ দফা দাবি” পেশ করেন। সুতরাং বলা যায় যে, উদ্দীপের ঘটনার সাথে আমার পাঠ্যবই এর ছয় দফা দাবির মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর