“উক্ত নিষ্ঠুরতা ও বর্বরতার কারণে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধের পুঞ্জীভূত ক্ষোভ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল – তোমার মতামত দাও।
উত্তর: উক্ত নিষ্ঠুরতা ও বর্বরতার কারণে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধের পুঞ্জীভূত ক্ষোভ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল-উক্তিটি যথাযথ। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলোঃগণহত্যার জন্যে জেনারেল ইয়াহিয়া খান ২৫ মার্চ তারিখটা বেছে নিয়েছিল কারণ সে বিশ্বাস করত এটা তার জন্যে একটি শুভদিন। দুই বছর আগে এই দিনে সে আইয়ুব খানের কাছ থেকে ক্ষমাতা পেয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট হয়েছিল। ২৫ মার্চ রাতে বাংলাদেশের ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যার আদেশ দিয়ে সে সন্ধাবেলা পশ্চিম পাকিস্তানে যাত্রা শুরু করে দিল। জেনারেল ইয়াহিয়া খান সেনাবাহিনীকে বলেছিল, ৩০ লক্ষ বাঙালিকে হত্যা কর, তখন দেখবে তারা আমাদের হাত চেটে খাবে! গণহত্যার নিখুঁত পরিকল্পনা অনেক আগে থেকে করা আছে সেই নীল নকশার নাম অপারেশন সার্চলাইট, সেখানে স্পষ্ট করে লেখা আছে কেমন করে আলাপ আলোচনার ভান করে কালক্ষেপণ করা হবে, কীভাবে বাঙালি সৈন্যদের নিশ্চিহ্ন করা হবে, কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করা হবে, সোজা কথায়, কীভাবে একটি জাতিকে ধ্বংস করার প্রক্রিয়া শুরু করা হবে। এভাবেই একটি জাতিকে ধ্বংস করার জন্য গণহত্যা শুরু করল পাকিস্তানি হারাদার বাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয় এসে ইকবাল হল (বর্তমান সার্জেন্ট জহুরুল হক হল) আর জগন্নাথ হলের সব ছাত্রকে হত্যা করল। হত্যার আগে তাদের দিয়েই জগন্নাথ হলের সামনে একটি গর্ত করা হয়, যেখানে তাদের মৃতদেহকে মাটি চাপা দেয়া হয়।এ ঘটনার পর বাঙালিরা বুঝে ফেললো এখন যুদ্ধের কোন বিকল্প নেই। পরিশেষে বলা যায় যে, উক্ত নিষ্ঠুরতা ও বর্বরতার কারণে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধের পুঞ্জীভূত ক্ষোভ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
“উক্ত নিষ্ঠুরতা ও বর্বরতার কারণে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধের পুঞ্জ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর