শেয়ারFacebookWhatsApp

মুক্তিযুদ্ধ চলাকালীন উক্ত দপ্তরের প্রয়োজনীয়তা কতটুকু ছিল? তোমার মতামত দাও।

উত্তর: মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের উচ্চ দপ্তর অর্থাৎ তথ্য ও বেতার দপ্তরের প্রয়োজনীয়তা ছিল অপরিসীম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের খবরা-খবর দেশের বিভিন্ন প্রান্তে এবং বহির্বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ সংঘটনের সংবাদ পেয়ে অনুপ্রাণিত হয় এবং দলে দলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যুদ্ধক্ষেত্রে মুক্তিযোম্বাদের অবিরাম উৎসাহ যোগাতে সহায়তা করে গেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এ বেতারকেন্দ্র থেকে অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল অগ্নিশিখা, রক্তস্বাক্ষর, বজ্রকণ্ঠ, চরমপত্র ইত্যাদি। মুক্তিযুদ্ধের সময় চরমপত্র ছিল সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠান। এছাড়া প্রকাশিত ছোট ছোট পত্রিকা দ্বারা রণাঙ্গনের যুদ্ধের বিবরণ, মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, শরণার্থী শিবিরের অবস্থা ও মানুষের মানবেতর জীবন যাপন, বাংলাদেশের স্বীকৃতির জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান, পাকিস্তানি বাহিনীর গণহত্যার খবর এসব গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হতো। এসকল কার্যকলাপের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময়ে যোদ্ধা ও সাধারণ মানুষের মনোবল ধরে রাখতে তথ্য ও বেতার দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরিশেষে বলা যায়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের নয় মাস মুজিবনগর সরকারের তথ্য ও বেতার দপ্তরের অবদান ছিল অবিস্মরণীয়।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

মুক্তিযুদ্ধ চলাকালীন উক্ত দপ্তরের প্রয়োজনীয়তা কতটুকু ছিল? তোমার মতা…

উদ্দীপক

১৯৬৪ সাল থেকে ফিলিস্তিনি মুক্তি সংস্থা পৃথক রাষ্ট্রের জন্য সংগ্রাম করে আসছে। কিন্তু ইসরাইলি আগ্রাসনের কারণে তারা সফল হতে পারেনি। ১৯৮২ সালে তারা তিউনিশিয়ার রাজধানী তিউনিশে সদর দফতর স্থাপন করে। প্রবাস থেকেই তারা তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Dhaka · 2017

উত্তর

পাক সেনাদের আক্রমণের বিরুদ্ধে প্রথম পুলিশ বাহিনী প্রতিরোধ গড়ে তোলে।

উত্তর

বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মুক্তিযুদ্ধের সময় অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। পাক বাহিনী চূড়ান্ত পরাজয়ের দুই দিন পূর্বে ১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এঁদের মধ্যে অধ্যাপক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসকসহ কেউ বাদ পড়েনি। বুদ্ধিজীবীদের হত্যাকান্ডে আলবদর ও রাজাকাররা প্রধান ভূমিকা পালন করেছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দপ্তরের সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের তথ্য ও বেতার দপ্তরের মিল রয়েছে। মুজিবনগর সরকারের প্রশাসন পরিচালনা হতো একটি পূর্ণাঙ্গ সচিবালয়ের মাধ্যমে এবং এটির অফিস ছিল কলকাতার ৮নং থিয়েটার রোডে। তথ্য ও বেতার দপ্তরের কার্যক্রম ছিল বহুমুখী। একদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের অবিরাম উৎসাহ জোগানো, অন্যদিকে পত্র-পত্রিকা, ছোট ছোট পুস্তিকা, লিফলেট এ সবের নিয়মিত প্রকাশের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে বিভিন্ন খবরাখবর পৌঁছানো ছিল এ দপ্তরের কাজ। ১৯৭১ সালের ২৬ থেকে ৩০ মার্চ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান দেশের মানুষকে সাহস যোগায় ও স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করে। ৩০ মার্চ তারিখে পাকিস্তান বিমান বাহিনীর বোমাবর্ষণে কালুরঘাট ট্রান্সমিটারটি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে এটি আগরতলা থেকে সম্প্রচার করা হয়। ৩ এপ্রিল থেকে ২৫ মে ১৯৭১ সাল পর্যন্ত আগরতলাতেই এর কার্যক্রম চলে। পরে এটি কলকাতার ৮নং থিয়েটার রোডে স্থানান্তরিত হয়। এ বেতার কেন্দ্রের দায়িত্ব দেয়া হয় আব্দুল মান্নান এমএনএ-এর উপর। ১৯৭১ সালের ২৫ মে ৫০ কিলোওয়াট মধ্যম তরঙ্গ ট্রান্সমিটার নিয়ে এ বেতার কেন্দ্র নতুন করে যাত্রা শুরু করে। প্রতিদিন দুটি অধিবেশনে সম্প্রচার শুরু হতো। এভাবে প্রবাসে থেকেই মুজিবনগর সরকারের অন্য দপ্তরের মতো তথ্য ও বেতার দপ্তর স্বাধীন বাংলদেশ প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যায়।

উত্তর

মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের উচ্চ দপ্তর অর্থাৎ তথ্য ও বেতার দপ্তরের প্রয়োজনীয়তা ছিল অপরিসীম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের খবরা-খবর দেশের বিভিন্ন প্রান্তে এবং বহির্বিশ্বে ছড়িয়ে দেয়ার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে দেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ সংঘটনের সংবাদ পেয়ে অনুপ্রাণিত হয় এবং দলে দলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যুদ্ধক্ষেত্রে মুক্তিযোম্বাদের অবিরাম উৎসাহ যোগাতে সহায়তা করে গেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এ বেতারকেন্দ্র থেকে অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল অগ্নিশিখা, রক্তস্বাক্ষর, বজ্রকণ্ঠ, চরমপত্র ইত্যাদি। মুক্তিযুদ্ধের সময় চরমপত্র ছিল সবচাইতে জনপ্রিয় অনুষ্ঠান। এছাড়া প্রকাশিত ছোট ছোট পত্রিকা দ্বারা রণাঙ্গনের যুদ্ধের বিবরণ, মুক্তিযোদ্ধাদের সাহসিকতা, শরণার্থী শিবিরের অবস্থা ও মানুষের মানবেতর জীবন যাপন, বাংলাদেশের স্বীকৃতির জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান, পাকিস্তানি বাহিনীর গণহত্যার খবর এসব গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হতো। এসকল কার্যকলাপের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময়ে যোদ্ধা ও সাধারণ মানুষের মনোবল ধরে রাখতে তথ্য ও বেতার দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। পরিশেষে বলা যায়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের নয় মাস মুজিবনগর সরকারের তথ্য ও বেতার দপ্তরের অবদান ছিল অবিস্মরণীয়।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।