“উক্ত সরকারের কূটনৈতিক কার্যক্রমের ফলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা সহজতর হয়েছিল” – উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: “মুজিবনগর সরকারের কূটনৈতিক কার্যক্রমের ফলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা সহজতর হয়েছিল” –কথাটি যথার্থ। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলোঃ মুজিবনগর সরকার (যা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগনের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন। যুদ্ধকালীন সময়ে সরকারের বিভিন্নমুখী তৎপরতা যুদ্ধকে গতিময় রাখতে সহায়তা করে।পররাষ্ট্র দপ্তরের প্রধান কাজ ছিল বহির্বিশ্বে জনমত গড়ে তোলা এবং যথাসম্ভব বন্ধু রাষ্ট্রদের থেকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আদায়ের চেষ্টা চালানো। যদিও বা পররাষ্ট্র মন্ত্রণালয় নামে আলাদা একটি মন্ত্রণালয় ও তার কর্মী ছিল তথাপি পররাষ্ট্র দপ্তরের প্রায় সব কাজ প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হত। প্রধানমন্ত্রী এসব কাজ পরিচালনার জন্য বিশেষ দূত হিসেবে আবু সাঈদ চৌধুরীকে নিয়োগ করেন। পরিশেষে বলা যায় যে, “মুজিবনগর সরকারের কূটনৈতিক কার্যক্রমের ফলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা সহজতর হয়েছিল”।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
“উক্ত সরকারের কূটনৈতিক কার্যক্রমের ফলে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর