উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন বিখ্যাত আম বাগানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পাঠ্যপুস্তকের বৈদ্যনাথতলার বিখ্যাত আম বাগানের কথা বলা হয়েছে। নিচে পাঠ্যবই অনুসারে ব্যাখ্যা করা হলোঃ আম বাগান বা বৈদ্যনাথতলাতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল প্রথম অস্থায়ী বাংলাদেশ সরকার গঠিত হয়। শপথ গ্রহণ করেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, পাঠ করা হয় বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র। শপথগ্রহণ এবং ঘোষণাপত্র পাঠের পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ একটি বিবৃতি পাঠ করেন এবং বৈদ্যনাথতলার নাম রাখেন মুজিবনগর। সেই থেকে মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম হয় মুজিবনগর। সেদিন মুজিবনগরকে অস্থায়ীভাবে বাংলাদেশের রাজধানী ঘোষণা করা হয়। দেশ স্বাধীন হলে বঙ্গবন্ধু জায়গাটি সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেন। তার নির্দেশনার পর মুজিবনগর সরকারকে স্মরণীয় করে রাখার জন্য ১৯৭৪ সালের ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের দিন মুজিবনগর স্মৃতি জাদুঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সুতরাং বলা যায় যে, এই আম বাগানের গুরুত্ব বাংলাদেশের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন বিখ্যাত আম বাগানের কথা বলা হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর