উক্ত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ভাষণটি হলো সাতই মার্চের ভাষণ। নিচে এর গুরুত্ব বিশ্লেষণ করা হলোঃ বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ বাঙালির মুক্তির সনদ হিসেবে পরিচিতি। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন সাময়িক অবস্থা উপেক্ষা করে পাকিস্তানী শাসকগোষ্ঠীর সামনেই ঢাকায় অবস্থিত রেসকোর্স ময়দানে লাখো মানুষের সামনের বজ্রকন্ঠে ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ প্রদান করেন। এই ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সেই ধারাবাহিকতায় ২৬ মার্চ ১৯৭১ জাতির পিতা ঘোষণা করেন বাঙালি জাতির বহুকাঙ্খিত স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধুর ৭ ই মার্চ ভাষণের সাথে সাথেই পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ আক্রমণাত্মক কর্মসূচি পালনের ঘোষণা এবং দেশব্যাপী ধর্মঘট পালনের আহ্বান দেয় এবং বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের আহ্বান জানান। শেখ মুজিবুর রহমান তার ভাষণের সার্বিক বিষয় ও উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং বাঙালির অধিকার নিয়ে সব সময় সোচ্চার ছিলেন। শেখ মুজিবুর রহমান যা বিশ্বাস করতেন সেই বিশ্বাস নিয়ে দেশের এবং দেশের মানুষের জন্য আন্দোলন করতেন। তার সেই বিশ্বাস থেকেই তিনি ৭ ই মার্চের বক্তৃতা করেন। কারণ তৎকালীন সময়ের আন্তর্জাতিক পটভূমিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম একটি নতুন রূপ ধারন করে এবং তার এই আন্দোলন সম্পূর্ণ বিশ্বে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করে। শেখ মুজিবুর রহমান এর এই ৭ ই মার্চের আন্দোলন স্বাধীনতাকামী বাঙালির মুক্তির আন্দোলনের রূপ হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই স্বাধীনতা সম্পূর্ণ ভাবে নির্ভর করেছিলো ৭ মার্চের ভাষণের এবং বঙ্গবন্ধুর দিকনির্দেশনার ওপর। বঙ্গবন্ধু তার ভাষণে চারটি শর্ত আরোপ করেন। তিনি প্রস্তাব দেন পূর্ব পাকিস্তান থেকে মার্শাল ল' প্রত্যাহার এবং সেনাবাহিনীকে তাদের নিজস্ব ব্যারাকে ফেরত নেয়া শুধুই তাই নয় তিনি আরও প্রস্তাব দেন নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করা। এই ভাষণের শেষেই তিনি বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং এর পরেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে বলেন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর