"প্রকাশিত দিকটিই 'বন্দনা' কবিতার একমাত্র উপজীব্য নয়"- মন্তব্যটির যথার্থতা যাচাই করো।
উত্তর: উদ্দীপকে শুধু মায়ের প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পাওয়ায় বলা যায়, "প্রকাশিত দিকটিই 'বন্দনা' কবিতার একমাত্র দিক নয়" মন্তব্যটি যথার্থ। 'বন্দনা' কবিতায় কবি মাতৃস্নেহের মহিমা তুলে ধরেছেন। পিঁপড়ার ভয়েও মা সন্তানকে মাটিতে রাখেননি, কোলে ও বুকে আগলে রেখেছেন। এতে মাতৃত্বের তুলনাহীন মমতার চিত্র প্রকাশ পায় যা মানুষের জীবনের প্রথম আশ্রয় হিসেবে মাকে শ্রদ্ধার স্থানে অধিষ্ঠিত করে। উদ্দীপকের বায়েজিদের মাঝে মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা প্রকাশের দিকটি বিদ্যমান। মায়ের কষ্ট লাঘব করতে তিনি সারা রাত পানি হাতে মায়ের শিয়রে দাঁড়িয়ে থেকে মাতৃভক্তির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 'বন্দনা' কবিতায় কবি তার জীবনে মা-বাবা ও শিক্ষকের অবদান স্বীকার করে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রথমেই কবি মায়ের সেবাযত্ন ও পরিচর্যায় অসহায় অবস্থা থেকে পূর্ণাঙ্গ মানুষে, পরিণত হওয়ার কথা উল্লেখ করেছেন। এরপর কবি বাবার ত্যাগ স্বীকার ও শিক্ষকের হাত ধরে জ্ঞানের জগতে প্রবেশ করার দিকটি ফুটিয়ে তুলেছেন। উদ্দীপকের বায়েজিদের মাঝে মায়ের প্রতি কৃতজ্ঞতাবোধের যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা 'বন্দনা' কবিতার কবির মায়ের প্রতি শ্রদ্ধাবোধের দিকটির প্রতিনিধিত্ব করে। তবে এটিই 'বন্দনা' কবিতার একমাত্র দিক নয়। এই কবিতায় কবি মায়ের পাশাপাশি বাবার ত্যাগ ও শিক্ষকের পরিশ্রমকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। এছাড়াও কবি তার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য নগরবাসী ও রাজসভাসদদের কাছে দোয়া চেয়েছেন। এদিক থেকে মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"প্রকাশিত দিকটিই 'বন্দনা' কবিতার একমাত্র উপজীব্য নয়"- মন্তব্যটির যথ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর