"মাতৃহৃদয়ের চিরন্তনতা উদ্দীপক ও 'বন্দনা' কবিতার কবির কাঙ্ক্ষিত সত্য।"- মন্তব্যের সত্যাসত্য বিচার করো।
উত্তর: মায়ের প্রতি কৃতজ্ঞতাবোধের প্রকাশ থাকায় বলা যায়, "মাতৃহৃদয়ের চিরন্তনতা উদ্দীপক ও 'বন্দনা' কবিতার কবির কাঙ্ক্ষিত সত্য" মন্তব্যটি যথার্থ। 'বন্দনা' কবিতায় কবি পিতা-মাতার ত্যাগ ও স্নেহের মাধ্যমে মানবজীবনের শেকড়কে স্মরণ করিয়ে দিয়েছেন। এটি কৃতজ্ঞতার শিক্ষা দেয় যে মানুষ যতই উচ্চ অবস্থানে পৌছাক, তার জীবনের প্রথম ঋণ মাতা-পিতার কাছেই। সন্তানের জন্য পিতামাতাই সর্বদা নিবেদিতপ্রাণ হয়ে থাকেন। 'বন্দনা' কবিতায় কবি তার জীবনে মায়ের অবদানকে সর্বোচ্চ গুরুত্বের সাথে তুলে ধরেছেন। মায়ের সদাজাগ্রত কল্যাণদৃষ্টি সন্তানের জীবন পথের পাথেয়স্বরূপ। শিশুকে মা বহু যত্নে লালন-পালন করেন। কবি তার স্নেহময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে কাব্য সূচনা করেছেন। উদ্দীপকের কবিও শৈশবের অসহায় অবস্থায় মায়ের ত্যাগ স্বীকারকে গুরুত্বের সাথে তুলে ধরেছেন। শিশুর কান্নায় মা স্তন মুখে তুলে দিয়ে শান্ত করেছেন, বুকের উষ্ণ ছোঁয়ায় পৃথিবীর সকল মমতা ঢেলে দিয়ে সান্ত্বনা দিয়েছেন, মায়ের কাছ থেকেই শিশু পরিবার-সমাজ সম্পর্কে একটু একটু করে শিখেছে। উদ্দীপকের কবি মায়ের বুকের দুধের ত্যাগ, কোলে-পিঠে করে মানুষ করার দিক এবং একটু একটু করে মানবসমাজ সম্পর্কে শেখার বিষয়ে ফুটিয়ে তুলেছেন। 'বন্দনা' কবিতায় কবি তার জীবনে মায়ের অপরিমেয় ত্যাগের কথা স্বীকার করেছেন। কবির মা কবিকে অসহায় অবস্থায় দয়া ও করুণায় ধরে রেখেছেন, কোলে-পিঠে করে তিলে তিলে পূর্ণাঙ্গ মানুষ করে তোলার কথা বলেছেন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"মাতৃহৃদয়ের চিরন্তনতা উদ্দীপক ও 'বন্দনা' কবিতার কবির কাঙ্ক্ষিত সত্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর