উদ্দীপকের সাথে 'বন্দনা' কবিতার কবির অভিমতের সাদৃশ্য আলোচনা করো।
উত্তর: 'বন্দনা' কবিতায় বর্ণিত কবির শৈশবের অসহায়ত্বে মায়ের সেবাযত্ন ও পরিচর্যার সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। 'বন্দনা' কবিতায় মাতৃস্নেহকে 'কোল দিআ বুক দিআ জগতে বিদিত' বাক্যে যে ভাবে প্রকাশ করা হয়েছে, তা অসাধারণ। এটি মায়ের সর্বজনবিদিত ত্যাগ ও অগাধ ভালোবাসার অনন্য প্রতিচ্ছবি। উদ্দীপকে সন্তানের পরিচর্যায় মায়ের অপরিমেয় ত্যাগ স্বীকারের দিকটি প্রকাশ পেয়েছে। মায়ের স্তনপানে শিশুর তৃপ্তি নিবারণ, উষ্ণ বুকে অপার মমতায় ঘুমানোর সুখস্মৃতি বর্ণনা করে কবি মায়ের স্নেহ-মমতার দিকটির প্রতি গুরুত্বারোপ করেছেন। মা শিশুকে কোলে-পিঠে করে তিলে তিলে মানুষ করেছেন। 'বন্দনা' কবিতায়ও কবি অকপটে মাতৃস্নেহের বিষয়টিকে সামনে এনেছেন। পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে অসহায় পরনির্ভর কবিকে সেবা-শুশ্রুষা ও পরিচর্যার মাধ্যমে মা বড় করে তুলেছেন। তাই কবি তার স্নেহময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এভাবে বিষয়টি উদ্দীপকের কবির মায়ের আদর-যত্নে বেড়ে ওঠার অভিমতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'বন্দনা' কবিতার কবির অভিমতের সাদৃশ্য আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর