উদ্দীপকের বায়েজিদের মাঝে 'বন্দনা' কবিতার যে দিক প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বায়েজিদের মাঝে 'বন্দনা' কবিতার কবির মায়ের প্রতি শ্রদ্ধাবোধ জাগরণের দিকটি প্রকাশ পেয়েছে। 'বন্দনা' কবিতায় কবি পিতা-মাতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি স্বীকার করেছেন যে, মাতা-পিতার অনুগ্রহ ও দয়ার কারণেই মানুষের জীবনের সূচনা ও বিকাশ ঘটে। এই অংশে কবির বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে। উদ্দীপকের বায়েজিদের মাঝে মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা প্রকাশের দিকটি বিবৃত হয়েছে। এক রাতে তার মা পানি খেতে চাইলে ঘরে পানি না থাকায় বাইরে থেকে সংগ্রহ করে নিয়ে এসে দেখেন তার মা ঘুমিয়ে পড়েছেন। পানি হাতে বায়েজিদ সারা রাত মায়ের পাশে দাঁড়িয়ে থাকেন, যাতে মা ঘুম থেকে জেগেই পানি পান করতে পারেন। 'বন্দনা' কবিতায় কবি তার জীবনে মায়ের অপরিমেয় ত্যাগের কথা স্বীকার করেছেন। মায়ের আদর-যত্ন-পরিচর্যার কথা তুলে ধরে তিনি মাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। সেই সঙ্গে কাব্য রচনার শুরুতেই মায়ের প্রতি তিনি কতজতা ও শ্রদ্ধাবোধ প্রকাশ করেছেন। এভাবে মায়ের প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশের দিকটি উদ্দীপকের বায়েজিদের কর্মকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
উদ্দীপকের বায়েজিদের মাঝে 'বন্দনা' কবিতার যে দিক প্রকাশ পেয়েছে তা ব্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর