"যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায়।"- ব্যাখ্যা করো।
উত্তর: "যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায়" বলতে বাবা-মায়ের দয়া ও ইচ্ছায় সন্তানের জন্মলাভের বিষয়টি প্রকাশিত হয়েছে। পিতা-মাতা পরম আপনজন। পৃথিবীতে বাবা-মায়ের মতো আপন অন্য কেউ নেই। বাবা-মায়ের ইচ্ছাতেই পৃথিবীতে সন্তানের জন্ম হয়। তাদের দয়া-করুণা, স্নেহ-মমতায়ই জীবন পূর্ণতা পায়। মা যেমন সন্তানকে আদর-যত্নে লালন-পালন করেন, বাবা তেমনই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অন্ন-বস্ত্রসহ যাবতীয় মৌলিক চাহিদার বন্দোবস্ত করে থাকেন। পিতা-মাতার এমন অকৃপণ ত্যাগের মধ্য দিয়ে ধীরে ধীরে শিশু পূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। সন্তানের জন্ম ও পরিপূর্ণতায় বাবা-মায়ের এমন অবদানকে কবি আলোচ্য পড়স্তির মধ্য দিয়ে শ্রদ্ধাভরে স্বীকার করেছেন।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায়।"- ব্যাখ্যা করো।
উত্তর