উদ্দীপকটি 'বন্দনা' কবিতার সমগ্র ভাবের প্রতিনিধিত্ব করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: উদ্দীপকে শুধু শিক্ষাগুরুর অবদানের বিষয় উল্লেখ থাকায় বলা যায়, উদ্দীপকটি 'বন্দনা' কবিতার সমগ্র ভাবের প্রতিনিধিত্ব করে না। 'বন্দনা' কবিতার সারমর্ম হলো- মানবজীবনের মূল ভিত্তি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও দয়া। শাহ মুহম্মদ সগীর তাঁর জীবনের প্রতিটি আশ্রয়কে প্রণামের মাধ্যমে মহিমান্বিত করেছেন। 'বন্দনা' কবিতায় কবি তার জীবনকে পরিপূর্ণতা দানে মাতা-পিতা ও শিক্ষকের অবদানকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। শিশু বয়সের অসহায়ত্বের কথা স্মরণ করে কবি বাবা-মায়ের অবর্ণনীয় ভূমিকাকে অকপটে স্বীকার করেছেন। পাশাপাশি শিক্ষকের হাত ধরে মনুষ্যত্বের সন্ধানে দ্বিতীয় জন্মের কথা উল্লেখ করেছেন। এ দিক থেকে কবি শিক্ষককে পিতামাতার চেয়েও এগিয়ে রেখেছেন। উদ্দীপকে জাতির কান্ডারি বা পথপ্রদর্শক হিসেবে শিক্ষকের ভূমিকার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। গোপন শ্রমের মাধ্যমে শিক্ষক তিলে তিলে জাতি গঠনের কাজটি সম্পন্ন করে আদর্শ মানুষ সৃষ্টিতে অবদান রাখেন। উদ্দীপকে মানবজীবনে শিক্ষকের অবদানকে স্বীকার করা হলেও বাবা-মায়ের সেবা-যত্ন ও পরিচর্যার বিষয়টি ফুটে ওঠেনি। মানজীবনে পিতামাতার গুরুত্ব সর্বাধিক। নবজাতক অবস্থায় শিশু সর্বাপেক্ষা মায়ের ওপর নির্ভরশীল। বাবা খেয়ে না খেয়ে সন্তানের খাবার-পোশাকের বন্দোবস্ত করেন। 'বন্দনা' কবিতায় তাই কবি নিজের জীবনের বিকাশ ও পরিপূর্ণতায় বাবা-মা ও শিক্ষকের কথা গুরুত্বের সাথে তুলে ধরেছেন। এদিকে উদ্দীপকে কেবল শিক্ষকের অবদানের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'বন্দনা' কবিতার সমগ্র মূলভাবকে ধারণ করেনি।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
উদ্দীপকটি 'বন্দনা' কবিতার সমগ্র ভাবের প্রতিনিধিত্ব করে কি? তোমার উত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর