"পিপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত।"- পঙক্তিটি বুঝিয়ে লেখো।
উত্তর: "পিঁপিড়ার ভয়ে মাও না দুইলা মাটিত।" বলতে কবি মায়ের স্নেহ-মমতা ও কল্যাণ দৃষ্টিকেই বড় করে তুলেছেন। মাতৃস্নেহের তুলনা নেই। প্রতিটি শিশুর পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকাটি মা পালন করে থাকেন। মায়ের সদাজাগ্রত কল্যাণদৃষ্টি সন্তানের জীবনপথের পাথেয়স্বরূপ। শিশুকে মা বহু যত্নে লালন-পালন করেন। মায়ের আদর-যত্ন ও পরিচর্যা লাভকরে শিশু ধীরে ধীরে পরিণত মানুষ হয়ে ওঠে। পিঁপড়ার ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি- এই কথা উল্লেখ করে কবি মায়ের সেই স্নেহ-মমতা ও কল্যাণ দৃষ্টিকেই বড় করে তুলেছেন।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"পিপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত।"- পঙক্তিটি বুঝিয়ে লেখো।
উত্তর